শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » সেরা করদাতা ট্যাক্স কার্ড ও সম্মাননা পেলেন অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম মেহেদী হাসান।
সেরা করদাতা ট্যাক্স কার্ড ও সম্মাননা পেলেন অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম মেহেদী হাসান।
![]()
পক্ষকাল সংবাদ
“প্রতি বছরের মতো এবছরও দেশের সেরা করদাতাদের জাতীয়ভাবে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড। উক্ত অনুষ্ঠানে এ বছর সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৪১টি ট্যাক্স কার্ড বা কর কার্ড দেওয়া হয়েছে যেখানে ৭৪ জন ব্যাক্তি , ৫৭ টি প্রতিষ্ঠান ও ১০ টি বিশেষ ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং অর্থ মন্ত্রনালয়ের কমিটির সভাপতি জনাব আবুল হাসান মাহমুদ আলীর উপস্থিতিতে ‘ব্যক্তি সেরা করদাতা ২০১৮-১৯’ সম্মাননা ও ‘ট্যাক্স কার্ড ২০১৯’ পেলেন অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম মেহেদী হাসান।
তিনি অমিকন গ্রুপের চেয়ারম্যানের পাশাপাশি সিআইএস চেম্বার অফ কমার্স, বাংলাদেশ-মালয়শিয়া চেম্বার অফ কমার্স, বাংলাদেশ মুদ্রন সমিতি, বাংলাদেশ পুস্তক সমিতি, ঢাকা চেম্বার অফ কমার্স,বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইনেন্সিয়াল সার্ভিস ‘নগদ’, লেকচার পাবলিকেশন্স লিঃ, বিলিভ আইটি, রানার গ্রুপ, এসটিএস গ্রুপ,অমিকন ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালক ও উল্লেখযোগ্য দায়িত্বে আছেন।
ইঞ্জিনিয়ার মেহেদী হাসানের প্রত্যক্ষ নেতৃত্বেই অমিকন গ্রুপের প্রতিটি সহপ্রতিষ্ঠান নিজ নিজ আঙ্গিনায় সাফল্যের সাথে পরিচালিত হচ্ছে। তার এই দক্ষতা আন্তর্জাতিক পর্যায়ে তাকে এনে দিয়েছে এশিয়া’স গ্রেটেষ্ট লীডার এবং বাংলাদেশ বেষ্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মত স্বীকৃতি।
একজন দায়িত্ববান নাগরিক হিসেবে ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, এ গৌরবজনক সম্মাননা গ্রহনকালে জানান “সততা এবং কর্মদক্ষতাই সাফল্যের মূলমন্ত্র।এ সম্মাননা পাওয়ায় আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ্র কাছে শুকরিয়া জানাই। এই মর্যাদা আর স্বীকৃতি আমাকে কর্মজীবনে আরো আত্মপ্রত্যয়ী করে তুলবে। আসুন আমরা সবাই কর প্রদান করে দেশের উন্নয়নে অংশীদার হই।”




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ