শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বেনাপোলের বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মশিউর রহমান
প্রথম পাতা » জেলার খবর » রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বেনাপোলের বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মশিউর রহমান
৪৩৯ বার পঠিত
বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বেনাপোলের বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মশিউর রহমান

---
আমিনুর রহমান তুহিন,বেনাপোল যশোর,যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়নের ৭নং সেক্টরের সাব সেক্টর ৯,মুজাহিদ কমান্ডার গাজিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মশিউর রহমান(মশি হাজ্বী) সোমবার মৃত্যুবরণ করেন। মঙ্গলবার সকালে বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মশিউর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন যশোর ১,শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন,শার্শা উপজেলা নির্বাহি অফিসার কুমার মন্ডল কুমার মন্ডল,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন খান ।এছাড়া আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ,ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন,শার্শা উপজেলা কমান্ডার মোঃ মোজাফফর হোসেন,বেনাপোল -পুটখালী মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম হাওলাদার,বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন মরহুমের ভাই গাজীপুর গ্রামের কাউন্সিলর মিজানুর রহমান,মরহুম মশিউর রহমানের একমাত্র জামাই সাইদুর রহমান বকুল, ফারুক হোসেন উজ্জল সমাজকল্যাণ সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যশোরসহ স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ ও উপজেলা পুলিশের চৌকস সদস্যবৃন্দ। বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত এ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে প্রথমে বীর মুক্তিযোদ্ধার লাশ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পুলিশের চৌকস দল শার্শা উপজেলা নির্বাহি অফিসার কুমার মন্ডলের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে জানাযা নামাজ পড়িয়ে বীর মুক্তিযোদ্ধাকে বেনাপোল গাজীপুর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।উল্লেখ্য শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার বীর মুক্তিযোদ্ধা ও সেতু সেন্টার (সিএন্ডএফ এজেন্ট) স্বত্বাধিকারী বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি,মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা হাজ্বী মশিউর রহমান(মশিহাজ্বী)সোমবার সকাল ৭:৪৫ মিনিটে ঢাকা এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে নিউমোনিয়া রোগে ভুগছিলেন ৷ বেনাপোল বাসির কাছে তিনি সাদা মনের মানুষ নামে পরিচিত ছিলেন ৷ তিনি অনেক জনহিতকর কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে, জামাই,নাতি-নাতনি,ভাতিজা -ভাতিজী,ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)