শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » বিতর্কিত ছাড়া কেউ বাদ যাবে না
প্রথম পাতা » রাজনীতি » বিতর্কিত ছাড়া কেউ বাদ যাবে না
৪৫৬ বার পঠিত
শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিতর্কিত ছাড়া কেউ বাদ যাবে না

---: কাদের

পক্ষকাল আজকে :শুক্রবার আওয়ামী লীগের কাউন্সিলে বিভিন্ন পদে রদবদলের আভাস দিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দায়িত্বের পরিবর্তন হবে, পূনর্বণ্টন হবে। এখান থেকে ওখানে যাবে। কেউ তো এক পদে সারাজীবন থাকবে না।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিতর্কিত ছাড়া আওয়ামী লীগ থেকে কেউ বাদ যাবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিতর্কিতদের বাদ দেয়া হবে। বিতর্কিত ছাড়া কেউ বাদ যাবে না। আওয়ামী লীগে কেউ বাদ যায় না। বিতর্কিত ছাড়া কেউ বাদ যাবে না, দায়িত্বের পরিবর্তন হবে। এখান থেকে ওখানে যাবে।
আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট অন্য সংগঠনগুলোর আসন্ন জাতীয় সম্মেলনকে সামনে রেখে সব তিক্ততার অবসান ঘটবে আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় সম্মেলনকে সামনে রেখে সব তিক্ততার অবসান ঘটবে। সম্মেলনের যে তারিখ ঘোষণা করা হবে, যে অনুযায়ী সম্মেলন করতে হবে। কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করতে হবে। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, তবে সে প্রতিযোগিতা হবে সুস্থ। অসুস্থ প্রতিযোগিতা কোনো অবস্থায় বরদাশত করা হবে না। এটি আমি নেত্রীর পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দিতে চাই।
দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের পার্টিতে যারা আসছেন তারা সবাই অনুপ্রবেশকারী নয়। কারও বিরুদ্ধে যদি সাম্প্রদায়িকতার সংশ্লিষ্টতা না থাকে, কোনো প্রকার মামলা-মোকদ্দমা, কোনো প্রকার অপরাধের সংশ্লিষ্টতা না থাকে তারা অনুপ্রবেশকারী নয়। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক অশুভ শক্তির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তাদের আওয়ামী লীগে জায়গা দেয়া হবে না।’
বিএনপির অনেক জ্যেষ্ঠ নেতা দল ছাড়ছে-এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমার কাছে মনে হয়, এটা বিএনপি নেতিবাচক রাজনীতির অনিবার্য পরিণতি।’
এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)