শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » জাবিতে আন্দোলনকারী প্রশাসনিক ভবনের সামনে
প্রথম পাতা » রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » জাবিতে আন্দোলনকারী প্রশাসনিক ভবনের সামনে
৪৫৮ বার পঠিত
শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাবিতে আন্দোলনকারী প্রশাসনিক ভবনের সামনে

---

পক্ষকাল সংবাদ- : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবারও আন্দোলনে ভাটা পড়েনি। উপাচার্য ফারজানা ইসলামের অপসারণ দাবিতে সকালে পুরোনো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। চলছে প্রতিবাদী পটচিত্র অঙ্কন। পটচিত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে আন্দোলনকারীদের।
অনিয়ম-দুর্নীতির অভিযোগে উপাচার্য ড. অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে উত্তপ্ত রয়েছে জাবি ক্যাম্পাস। আন্দোলনের এক পর্যায়ে গত সোমবার সন্ধ্যা ৭টা থেকে উপাচার্য ফারজানা ইসলামকে তার বাসভবনে অবরুদ্ধ করে রাখেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার প্রশাসনিক ভবন অবরোধ এবং সর্বাত্মক ধর্মঘট পালন করেন তারা। বাসভবনে অবরুদ্ধ ভিসি নিজ কার্যালয়েও যেতে পারছিলেন না। এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তাকে অবরুদ্ধ দশা থেকে মুক্ত করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর করা সংবাদ সম্মেলনে তার বাসভবনের সামনে থেকে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের সরিয়ে দেওয়াকে ‘গণঅভ্যুত্থান’ হিসেবে আখ্যায়িত করেন উপাচার্য ফারজানা। একই সঙ্গে এজন্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পরে ওইদিন বিকেল সাড়ে ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নিদের্শ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগের দাবিতে রাতেও হলে অবস্থান করেন এবং আন্দোলনকারীরা ক্যাম্পাসে অবস্থান নেন। পরে বুধবার সকাল থেকে ফের আন্দোলন শুরু করেন তারা।
এরপর বুধবার দুপুরে আবাসিক হলের সব শিক্ষার্থীকে বিকেল সাড়ে ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নির্দেশনার পর হল ছেড়েন যান সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শিক্ষার্থীরা হলত্যাগের পরও বুধবার উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ চালিয়ে যান আন্দোলনকারীরা। পরে রাত ১০টার দিকে বৃহস্পতিবার আবারও অবস্থানের ঘোষণা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন তারা। বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিলের পর সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের সামনে করা হয় প্রতিবাদী কনসার্ট।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)