শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » কালীগঞ্জে তিন মাদরাসা ছাত্রকে শিকল মুক্ত করলেন ইউএনও
প্রথম পাতা » জেলার খবর » কালীগঞ্জে তিন মাদরাসা ছাত্রকে শিকল মুক্ত করলেন ইউএনও
৪৮১ বার পঠিত
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে তিন মাদরাসা ছাত্রকে শিকল মুক্ত করলেন ইউএনও

তৈয়বুর রহমান (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের ভাইয়াসূতি হাফিজিয়া মাদরাসা ও
এতিমখানার সেই তিন ছাত্র অবশেষে শিকলমুক্ত হয়েছে। গত বুধবার বিকেলে
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিক তাদের শিকলমুক্ত
করেন।
ভাইয়াসূতি হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র ইফাদ, ইয়াসিন ও আজিজুলের
বয়স ১৩ বছর। তাদের এক পা ছিল লোহার শিকলে তালাবদ্ধ। তাদের ২৪ ঘণ্টাই
কাটতো লোহার শিকলে তালাবদ্ধ অবস্থায়। এভাবেই প্রতিদিনের খাওয়া-দাওয়া,
টয়লেট-গোসল, লেখাপড়া, ঘুম সবই চলছিল। বিষয়টি শুরুতে নজরে আসে স্থানীয়
সাংবাদিকদের।
এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা নির্বাহী
অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিকের নজরে আসে । পরে তিনি উপজেলা
সমাজসেবা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে গত বুধবার ভাইয়াসূতি হাফিজিয়া মাদরাসা ও
এতিমখানায় যান। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পান এবং ওই মাদরাসার
হেফজখানায় অধ্যয়নরত ইফাদ, ইয়াসিন ও আজিজুলের পায়ের তালাবদ্ধ লোহার
শিকল খুলে দেন। পাশাপাশি এই ধরণের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে জন্য
মাদরাসার শিক্ষক ও পরিচালনা কমিটিকে সতর্ক করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক ঘটনার সত্যতা স্বীকার
করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি।
ঘটনাস্থলে গিয়ে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও মাদরাসা পরিচালনা কমিটির সঙ্গে
কথা বলেছি এবং ওই প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত,
সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনকে সহকারী ও উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি
তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তাদেরকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্তের প্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবো।---



এ পাতার আরও খবর

চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন
নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)