বুধবার, ৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিনোদন » জন আব্রাহামের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজকে
জন আব্রাহামের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজকে
![]()
পক্ষকাল সংবাদ-
জনপ্রিয় অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ। তার পরবর্তী সিনেমা পাগলপান্তি। সিনেমায় তাকে অভিনেতা জন আব্রাহামের সঙ্গে দেখা যাবে। অতীতেও জনের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
এক সাক্ষাৎকারে ইলিয়েনা ডিক্রুজ বলেন, জন আমাকে অতীতে সিনেমার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তার সঙ্গে আমি অন্য ঘরানার আগে কমেডি সিনেমায় অভিনয় করতে চেয়েছি। দোস্তানা সিনেমায় সে চমৎকার ও ফানি ছিল। সিনেমাটিও বেশ উপভোগ্য। আমি তার সঙ্গে এই ধরনের সিনেমায় অভিনয় করতে চেয়েছি। সৌভাগ্যক্রমে আমাদের পাগলপান্তি সিনেমা কমেডি ধাঁচের।
সম্প্রতি মুক্তি পেয়েছে পাগলপান্তি সিনেমার ট্রেইলার। দর্শকের মধ্যে বেশ কৌতূহলও তৈরি হয়েছে। জন-ইলিয়েনা ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— অনিল কাপুর, কৃতি খারবান্দা, আরশাদ ওয়ার্সি, পুলকিত সম্রাট, উর্বশী রাউটেলা সৌরভ শুক্লা প্রমুখ। আগামী ২২ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
২০০৬ সালে তেলেগু ভাষার দেবাদাসু সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন ইলিয়েনা ডিক্রুজ। একই বছর তামিল ভাষার কেডিসহ আরো তিনটি সিনেমায় অভিনয় করেন। এরপর কন্নড়, তামিল ভাষার একাধিক সিনেমাতেও দেখা যায় এই নায়িকাকে। ২০১২ সালে বারফি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। এরপর হিন্দি ভাষার রুস্তম, মুবারাকা, ম্যায় তেরা হিরো, বাদশাহো, রেইড সিনেমায় ইলিয়েনা অভিনয় করেছেন।




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়