বুধবার, ৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » ইমামের কাছে আরবি পড়তে গিয়ে ধর্ষণের শিকার ছাত্রী
ইমামের কাছে আরবি পড়তে গিয়ে ধর্ষণের শিকার ছাত্রী
পক্ষকাল সংবাদ-![]()
পঞ্চম শ্রেণির এক ছাত্রী মসজিদে আরবি পড়তে গিয়ে ইমাম কর্তৃক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মসজিদের ইমামকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের কুমড়াখালি এলাকায় ঘটেছে। আটককৃত ইমামের নাম মেহেদী হাসান মোল্লা। দীর্ঘ ১২ বছর ধরে এলাকার জবান খাঁন জামে মসজিদে ইমাম হিসেবে চাকরি করছেন।
জানা যায়, মেয়েটি এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী। প্রতিদিন সকালে এলাকার অন্য শিশুদের সঙ্গে সে গ্রামের মসজিদে ইমামের কাছে আরবি পড়তে যেত। গত অক্টোবর মাসের ১২ তারিখ সকালে অন্য শিশুদের সঙ্গে মেয়েটিও পড়তে যায়। পড়াশেষে সবাইকে ছুটি দিলেও মেয়েটিকে তার (ইমামের) থাকার কক্ষ ঝাড়ু দেওয়ার কথা বলে ইমাম মেহেদী হাসান তার কক্ষে নিয়ে যায়। পরে কক্ষের দরজা বন্ধ করে ছাত্রীটিকে ধর্ষণ করে। এরপর গত ১৫ অক্টোবর একই ভাবে তাকে আবার ধর্ষণ করে।
মঙ্গলবার (৫ নভেম্বর) মেয়েটি স্কুলে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বাড়িতে এসে রাতে মেয়েটি তার নানির কাছে সব খুলে বলে। পরে এলাকার লোকজন ইমাম মেহেদি হাসান মোল্লাকে আটক করে। চরমুগরিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আবুল কালাম বলেন, ‘রাত ৯ টার দিকে এলাকাবাসী আমাদের ঘটনাটি জানালে আমরা সেখান থেকে মেহেদী হাসান নামে একজনকে থানায় নিয়ে আসি।’ মাদারীপুর সদর থানার ওসি সওগাতুল আলম জানান, ‘মেয়েটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ নিয়ে মামলা করা হয়েছে। মামলার আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে।
আরএএস/সাএ




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ