শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২১ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » অর্থনীতি | রাজনীতি » জাতীয় বেতন-ভাতা সংক্রান্ত প্রতিবেদন অর্থমন্ত্রীর হাতে
প্রথম পাতা » অর্থনীতি | রাজনীতি » জাতীয় বেতন-ভাতা সংক্রান্ত প্রতিবেদন অর্থমন্ত্রীর হাতে
৬২০ বার পঠিত
রবিবার, ২১ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় বেতন-ভাতা সংক্রান্ত প্রতিবেদন অর্থমন্ত্রীর হাতে

---

পক্ষকাল প্রতিবেদক
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় বেতন ভাতা সংক্রান্ত প্রতিবেদন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পেশ করেছেন জাতীয় বেতন ও চাকরি কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.মোহাম্মদ ফরাসউদ্দিন।
রোববার সকাল ৯টায় সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে এ প্রতিবেদন হস্তান্তর করা হয় ।
প্রতিবেদন জমা দেওয়ার পর মোহাম্মদ ফরাসউদ্দিন নতুন বেতন কাঠামোতে কী কী সুপারিশ করা হয়েছে সে ব্যাপারে সংক্ষিপ্ত ব্রিফিং করেন।
ফরাসউদ্দিন জানান, নতুন বেতন কাঠামোতে ১৬টি ধাপ করার সুপারিশ করা হয়েছে, বর্তমানে তা ২০ ধাপে বিভক্ত রয়েছে। ছয় সদস্য পরিবারকে একক ধরে নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন বেতন স্কেল আট হাজার ২০০ টাকা এবং সর্বোচ্চ ৮০ হাজার টাকা নির্ধারিত করার সুপারিশ করা হয়েছে। এতে ধাপ ‘এক’ এর সরকারি কর্মকর্তাদের বেতন হবে নির্ধারিত ৮০ হাজার টাকা আর ১৬তম ধাপধারীদের বেতন স্কেল হবে আট হাজার ২০০ টাকা। এছাডা সরকারি চাকুরিতে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগদানকারীদের স্কেল হবে ২৫ হাজার টাকা। আরো উল্লেখ করা হয়েছে সেচ্চায় অবসরে যাওয়ার বয়সসীমা ২৫ থেকে কমিয়ে ২০ বছর করার প্রস্তাব,প্রতি বছর ১ জুলাই থেকে ইনক্রিমেন্ট দেয়ার সুপারিশ ।
ফরাসউদ্দিন জানান, পদোন্নতি হোক বা না হোক সরকারি চাকরিজীবীদের বেতন ১৫ বছরে দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে।
নতুন বেতন কাঠামোর প্রতিবেদন পাওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমরা আজ রিপোর্টটি পেয়েছি। এটি পর্যবেক্ষণ করব। আগামী বছরের পহেলা জুলাই থেকে এটি কার্যকর করা হবে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)