শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ডিএমপির নতুন কমিশনার শফিকুল ইসলাম
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ডিএমপির নতুন কমিশনার শফিকুল ইসলাম
৬৩২ বার পঠিত
বুধবার, ২৮ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিএমপির নতুন কমিশনার শফিকুল ইসলাম

প্পক্ষকাল ডেস্ক ---- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মোহাম্মদ শফিকুল ইসলাম। বিদায়ী কমিশনার আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হলেন তিনি।
বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে শফিকুলের এ নিয়োগের কথা জানায়। এতে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ডিএমপির কমিশনার হিসেবে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান।
চুয়াডাঙ্গার বাসিন্দা শফিকুল ১৯৮৯ সালে বিসিএস ক্যাডারে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগ দেন। বাহিনীতে ‘ক্লিন ইমেজের’ অফিসার হিসেবে তার সুনাম রয়েছে। বিএনপি শাসনামলে তাকে দেশের দুর্গম এলাকায় ‘শাস্তিমূলক’ বদলি দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
ডিএমপিতে প্রায় সাড়ে চার বছর দায়িত্ব পালন করে বিদায় নিচ্ছেন আছাদুজ্জামান মিয়া। তার চাকরির মেয়াদ ১৩ আগস্ট শেষ হলেও সেদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আছাদুজ্জামান মিয়াকে ডিএমপি কমিশনার হিসেবে আরও এক মাসের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করছেন। এরইমধ্যে নতুন ডিএমপি কমিশনার নিয়োগ দেওয়া হলো।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)