শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ঢাকায় আসছে ডেঙ্গু মোকাবিলা করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ঢাকায় আসছে ডেঙ্গু মোকাবিলা করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল
৫০৯ বার পঠিত
মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকায় আসছে ডেঙ্গু মোকাবিলা করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল

পক্ষকাল সংবদাদ-

এডিস মশা নিয়ন্ত্রণে সহযোগিতা করতে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল ঢাকায় আসছে। এই দলে আছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ), খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তিনজন বিশেষজ্ঞ।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অণুবিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষজ্ঞ দলটি আগামীকাল বুধবার ঢাকায় আসবে। দলটি শুক্রবার পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এডিস মশার প্রজনন প্রাকৃতিক উপায়ে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন তারা।

অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের বিশেষ প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের দলটি আসছে। এ কাজে স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দূতাবাসকে সহযোগিতা করেছে।

জাতিসংঘের এই বিশেষজ্ঞ দলে থাকবেন খাদ্য ও কৃষি সংস্থার টেকনিক্যাল অফিসার রাফায়েল আর্জিল হেরেরো, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার টেকনিক্যাল অফিসার দানিলো ডি অলিভেইরা কার্ভালো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈজ্ঞানিক প্রতিনিধি রাজপাল যাদব।

এ বিষয়ে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আবু জাফর বলেন, ‘এডিস মশা নিয়ন্ত্রণে সবচেয়ে ভালো বৈজ্ঞানিক জ্ঞান আহরণের চেষ্টা করছি আমরা। আমরা আইএইএকে ধন্যবাদ জানাই বাংলাদেশকে সহায়তা করার জন্য।’

আশা করা হচ্ছে, বৈজ্ঞানিক দলটি এডিস মশার কারণে সৃষ্ট রোগ সফলভাবে মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করবে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)