শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » রাতভর সংঘর্ষ, ফের অবরুদ্ধ করলো কাশ্মীর
প্রথম পাতা » অপরাধ | বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » রাতভর সংঘর্ষ, ফের অবরুদ্ধ করলো কাশ্মীর
৫৬৪ বার পঠিত
রবিবার, ১৮ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাতভর সংঘর্ষ, ফের অবরুদ্ধ করলো কাশ্মীর

পক্ষকাল সংবাদ-

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর বিশেষ সুবিধা ৩৭০ ধারা বাতিলের পর থেকেই সেখানে বিপুল পরিমাণে সেনা মোতায়েন ও কড়াকড়ি আরোপ করে দেশটির সরকার। পবিত্র ঈদুল আজহার পর তা কিছুটা শিথিল করা হলেও রোববার ফের অবরুদ্ধ হয়ে পড়ে কাশ্মির।

শনিবার রাতভর পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় কাশ্মিরের স্থানীয় বাসিন্দাদের। এতে আহত হয় অনেকে। ফলে রোববার থেকে ফের অবরুদ্ধ হয়ে পড়ে কাশ্মির। সেখানকার বড় বড় শহরগুলোতে কড়াকড়ি আরোপ করে স্থানীয় প্রশাসন।

রাজ্য সরকার জানায়, কাশ্মিরে গত দুই সপ্তাহের কোন প্রকার জরুরি অবস্থা জারি করা হয়নি। তবে গত ২৪ ঘণ্টার সংঘর্ষের পর রোববার সেই অবস্থান থেকে সরে আসছেন তারা।

সরকারের দুই সিনিয়র কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় পুলিশের সঙ্গে সাধারণ মানুষের ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বিশেষ সুবিধা ৩৭০ ধারা সংবিধান থেকে বাতিল করে বিজেপি সরকার। পাশাপাশি জম্মু-কাশ্মির ও লাদাখকে আলাদা আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। সেখানকার বাসিন্দারা যেনো এর বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারে তাই অঞ্চলটিতে আগের দিনই ইতিহাসের কঠোরতম নিরাপত্তা পরিস্থিতি জারি করে মোদি সরকার। মোতায়েন করা হয় অতিরিক্ত ৩৫ হাজার সেনাসদস্য। এরপর থেকেই সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)