রবিবার, ১৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিক্সার ৭ যাত্রী নিহত
কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিক্সার ৭ যাত্রী নিহত
পক্ষকাল সংবাদ-
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের কুমিল্লার লালমাই উপজেলার বাগমারার জামতলি এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও দুই জন শিশু।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি।
জানা গেছে, ঢাকাগামী তিশা নামক বাসটি ওই এলাকায় পৌঁছে লাকসামগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ ৫ জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা ২ শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে