ডেঙ্গু পরীক্ষার সরঞ্জামে কর মওকুফ
পক্ষকাল সংবাদ-
কম খরচে চিকিৎসা নিশ্চিত করতে ডেঙ্গু টেস্ট কিট ও রি-এজেন্ট আমদানির ওপর যাবতীয় আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ডেঙ্গু পরীক্ষার খরচ কমাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
সোমবার এনবিআরের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু টেস্ট কিট ও রি-এজেন্টের ওপর আরোপনীয় সমুদয় আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয়কর অব্যাহতি প্রদান করা হয়েছে। এ সুবিধা ২০১৯ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত পরিমাণ পণ্য আমদানিতে এ সুবিধা কার্যকর হবে। আমদানিকৃত পণ্যসমূহ মানসম্মত কি না তা ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়মিত মনিটরিং করবে।
এর আগে রাজধানীতে সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষার খরচ ৫০০ নির্ধারণ করে সরকার।





চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ