শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ইসি সভার কার্যবিবরণী থেকে মাহবুব তালুকদারের বক্তব্য বাদ দেওয়ার অভিযোগ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ইসি সভার কার্যবিবরণী থেকে মাহবুব তালুকদারের বক্তব্য বাদ দেওয়ার অভিযোগ
৪৮৯ বার পঠিত
রবিবার, ৪ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসি সভার কার্যবিবরণী থেকে মাহবুব তালুকদারের বক্তব্য বাদ দেওয়ার অভিযোগ

পক্ষকাল সংবাদ-

নির্বাচন কমিশনের সভায় দেওয়া বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিষয়টি আইনসিদ্ধ না হওয়ার পাশাপাশি এতে তার অধিকার খর্ব হয়েছে বলেও তিনি মনে করছেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচন নিয়ে ওই সভাটি হয়েছিল গত ২১ জুলাই।

মাহবুব তালুকদার আজ এক লিখিত বিবৃতিতে বলেছেন, গত ২৫ জুলাই হয়ে যাওয়া ওই নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে হতে হয় সে সম্পর্কে তিনি কমিশনের ৫০তম সভায় বক্তব্য রেখেছিলেন। ওই এলাকার লোকজনের আশঙ্কা ছিল যে তারা ভীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত পরিবেশে ভোট দিতে পারবেন না। এই আশঙ্কার কথা বিজ্ঞাপন আকারে কয়েকটি পত্রিকায় ছাপা হয়েছিল। কিন্তু এই সভা শেষে যে কার্যবিবরণীর খসড়া তার কাছে পেশ করা হয় তাতে তার বক্তব্য অন্তর্ভুক্ত ছিল না।

এ কারণে মাহবুব তালুকদার তার বক্তব্য সংযুক্ত করে খসড়া কার্যবিবরণীটি আবার পেশ করার জন্য কমিশনের সচিবের কাছে ফেরত পাঠান।

মাহবুব তালুকদারের অভিযোগ, “সচিব মহোদয় আমার নিকট পুনরায় নথি পেশ না করে আমাকে পাশ কাটিয়ে মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে কার্যবিবরণীটি অনুমোদন করিয়ে নেন। আমার কাছে বিষয়টি আইনসিদ্ধ বলে মনে হয়নি। এতে আমার অধিকার খর্ব হয়েছে।”

এ ঘটনায় নির্বাচন কমিশনে একটি খারাপ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলেও মনে করছেন তিনি।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)