শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » যাত্রী রেখেই পঞ্চগড়ে ছুটে চললো পঞ্চগড় এক্সপ্রেস রেলের ইঞ্জিন
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » যাত্রী রেখেই পঞ্চগড়ে ছুটে চললো পঞ্চগড় এক্সপ্রেস রেলের ইঞ্জিন
৫৪২ বার পঠিত
রবিবার, ৪ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যাত্রী রেখেই পঞ্চগড়ে ছুটে চললো পঞ্চগড় এক্সপ্রেস রেলের ইঞ্জিন

পক্ষকাল সংবাদ-

ঢাকা-পঞ্চগড় রুটে প্রায় চার শতাধিক যাত্রী নিয়ে সকালে রওনা দেয় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি। ১৫ মিনিট যাত্রা করার পরই হঠাৎ থেমে যায় ট্রেনের বগিগুলো। কিন্তু থামেনি ট্রেনের ইঞ্জিন। এ সময় ১২ বগির ট্রেনটি আকস্মিক বিচ্ছিন্ন হয়ে পড়লেও এর ইঞ্জিন অনেক দূর চলে যায়।

পঞ্চগড়-ঢাকা রুটে রবিবার সকালে পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রীবাহী বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে পঞ্চগড়গামী ৭৯৩ নং আপ এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টা ৪০ মিনিটে পার্বতীপুর রেল স্টেশন থেকে পঞ্চগড় অভিমুখে ছেড়ে যায়। ট্রেনটি সকাল ৮টা ৫০ মিনিটে মইষমারী নবিপুর স্কুল সংলগ্ন ৩৯০/০ রেল পিলারের পাশ অতিক্রম করার সময় ইঞ্জিন (নম্বর-৬৫১৮) থেকে ১২টি কোচের ট্রেনটি আকস্মিক বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এতে প্রায় ৩ কিলোমিটার দূরে চিরিরবন্দর স্টেশনে গিয়ে দাঁড়ায়। পরে ইঞ্জিনটিকে ফিরিয়ে এনে বগির সঙ্গে সংযুক্ত করে ৯টা ১৫ মিনিটে গাড়িটি পঞ্চগড় অভিমুখে পুনরায় ছেড়ে যায়।

এ ব্যাপারে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মো. শফিকুর রহমান বলেন, ‘ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী ৭ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)