শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ১০
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ১০
৫৪৮ বার পঠিত
রবিবার, ৪ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ১০

পক্ষকাল সংবাদ-

টেক্সাসে হামলার ১৪ ঘণ্টার মাথায় স্থানীয় সময় শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটনে বন্দুক হামলায় ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমের বরাত এ তথ্য জানিয়েছে বিবিসি।

পুলিশের বরাতে বিবিসির ওই প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ১‌টায় ওহিও অঙ্গরাজ্যের ওরেগন জেলার একটি বারের বাইরে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো প্রতিবেদন অনুযায়ী হামলার ঘটনায় হতাহতদের পাশের বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া বন্দুক হামলাকারীও ঘটনাস্থলে নিহত হয়েছেন।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, রাত ১টার দিকে ওই বন্দুক হামলার পর পুলিশ ই৫ স্ট্রিট এবং ওয়েইন এভিনিউয়ের আশপাশের এলাকা ঘিরে ফেলে। এফবিআই সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ওয়ালমার্টের একটি দোকানে স্থানীয় সময় শনিবার সকালে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত এবং ২৪ জন আহত হন। হামলাকারী শ্বেতাঙ্গ এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি হামলার আগে একটি ইশতেহার প্রকাশ করেছিলেন।

টেক্সাসের এল পাসোর ওয়ালমার্ট সুপার সেন্টারে বন্দুকধারী একাই নির্বিচারে গুলি করে এত মানুষকে হত্যা করেন। হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমানা থেকে খানিকটা দূরে এল পাসোর ওয়ালমার্ট সুপার সেন্টারে এ ঘটনা ঘটে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)