শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | পোশাক শিল্প | ব্রেকিং নিউজ » বিজিএমইএ এর সাথে আলোচনা করে এ্যাকর্ডকে নতুন শর্ত আরোপের আহ্বান রুবানা হকের
প্রথম পাতা » অর্থনীতি | পোশাক শিল্প | ব্রেকিং নিউজ » বিজিএমইএ এর সাথে আলোচনা করে এ্যাকর্ডকে নতুন শর্ত আরোপের আহ্বান রুবানা হকের
৬৩১ বার পঠিত
শনিবার, ৩ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিজিএমইএ এর সাথে আলোচনা করে এ্যাকর্ডকে নতুন শর্ত আরোপের আহ্বান রুবানা হকের

পক্ষকাল সংবাদ-

বাংলাদেশের পোশাক শিল্পের তদারকিতে নিয়োজিত ইউরোপীয়ান ক্রেতা জোট একর্ডকে নতুন কোনো শর্ত আরোপের ক্ষেত্রে বিজিএমইএ এর সাথে আলোচনা করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি ড. রুবানা হক। তিনি বলেন, আমাদের এমন অনেক কারখানা আছে যেগুলো সংস্কার কার্যক্রম শেষে ভালো কাজ করছে। কিন্তু এ্যাকর্ডের কাছে সঠিক তথ্য না পৌঁছায় বিশ্বের  ক্রেতাদের কাছে সঠিক তথ্য যাচ্ছে না। তাই একর্ডকে আমরা অনুরোধ করছি বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে নতুন করে যেকোনো শর্ত আরোপের ক্ষেত্রে আমাদের সাথে যেনো একটু আলোচনা করে। তাহলেই পূর্ণাঙ্গ তথ্যটা পেতে সহজ হবে।

গতকাল শনিবার রাজধানীর হোটেল আমারি’তে ‘ওয়ার্কশপ অন ফায়ার সেইফটি ইস্যু এন্ড টেকনিক্যাল গাইড লাইন’ শীর্ষক এক ওয়ার্কশপ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুবানা হক বলেন, এ্যাকর্ডের ক্ষেত্রে যা ঘটছে তাহলো তাদের প্রথম ইন্সপেকশনে আমাদের কারখানাগুলোর যেসব ত্রুটি ধরা পরার কথা ছিলো তা তিন বা চারটা ইন্সপেকশনের পর ধরা পরছে। এর পরে যখন কারখানাগুলোকে সংশোধনীর জন্য সময় দেওয়া হচ্ছে তা একেবারে কম। কারখানাগুলো ঠিকঠাক করে সংস্কার হচ্ছে না। তিনি বলেন, একর্ডের নিজস্ব কোনো এক্সপার্টিজ না থাকায় তারা ২০১৭ সালে আরেকটি কনট্রাক্টরকে নিয়োগ দিয়েছিলো যার নাম জনসন এন্ড জিউসকে। ২০১৭ সালের অক্টোবর মাস থেকে শুরু করে এ পর্যন্ত ৬ বার তারা বাংলাদেশে এসেছে এবং প্রত্যেকবার একটা একটা করে নতুন শর্ত আরোপ করছে। তারা যা ভাবছেন তাও ঠিক। তারা বলছেন তাদের শর্ত পূরণ করলে আমাদের ভালো হবে। কিন্তু তারা যেটা বুঝতে পারছে না তাহলো এই প্রত্যেকটা জিনিস ২০১৩ তে জানার দরকার ছিলো। আজকে ২০১৯ এ এসে এখন এ্যাকর্ডের যখন মেয়াদ বাড়ানো হলো তখন এতগুলো টপিক আসায় আমরা কোনো ফ্যাক্টরিই আর তাল রাখতে পারছি না। যার জন্য আমাদের সংস্কার কাজে বিঘ্ন ঘটছে এবং আমাদের উন্নতিও অনেক কম হচ্ছে। এর ফলে এমনটা হচ্ছে যে বিশে^র অন্যান্য দেশের ক্রেতাদের সাথে এ্যাকর্ড যখন যোগাযোগ করে বলছে যে এই ফ্যাক্টরির প্রগ্রেস কম ফলে ক্রেতারা ফিরে যাচ্ছে। তাই এ্যাকর্ডের কাছে আমাদের অনুরোধ কোনো কারখানা সম্পর্কে রিপোর্ট তৈরি করতে যেনো একটু বিজিএমইএ এর সাথে আলোচনা করা হয়। সংবাদ সম্মেলনে বিজিএমইএর নেতারা ছাড়াও এ্যাকর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)