শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » মুক্তিযোদ্ধা ও রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে:মোজাম্মেল হক
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » মুক্তিযোদ্ধা ও রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে:মোজাম্মেল হক
৫৪০ বার পঠিত
শুক্রবার, ২ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তিযোদ্ধা ও রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে:মোজাম্মেল হক

পক্ষকাল সংবাদ-

প্রকৃত মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাবিরোধী রাজাকারদের তালিকা আগামী ডিসেম্বরের মধ্যে প্রকাশ এবং তা প্রতিটি ইউনিয়ন পরিষদে টানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার মেহেরপুরে মুজিবনগর স্মৃতিকেন্দ্রের নকশা অনুমোদন সংক্রান্ত সভা শেষে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিন এ কথা বলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

মোজাম্মেল হক বলেন, এত দিন উচ্চ আদলতের নিষেধাজ্ঞার কারণে এ তালিকা প্রকাশ করা যায়নি। তবে এখন সেটি করা যাবে। এছাড়া দেশের প্রতিটি জায়গায় মুক্তিযোদ্ধাদের নামে সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবনগরকে স্বাধীনতার তীর্থ ভূমি হিসেবে গড়ে তুলতে এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘জমি অধিগ্রহণ করা হচ্ছে। কাজ শুরু হবে আগামী ১৭ এপ্রিলের আগে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এসএম আরিফ-উর রহমান। উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এসএম মোরাদ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে মুজিবনগর স্মৃতিকেন্দ্রের মূল নকশা তুলে ধরেন গণপূর্ত মন্ত্রণালয়ের ডেপুটি চিফ আর্কিটেক্ট আসিফুর রহমান ভূঁইয়া।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)