শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » ‘ডেঙ্গু মোকাবিলায় সরকারের যথাযথ উদ্যোগ নেই’
প্রথম পাতা » রাজনীতি » ‘ডেঙ্গু মোকাবিলায় সরকারের যথাযথ উদ্যোগ নেই’
৫৩৪ বার পঠিত
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘ডেঙ্গু মোকাবিলায় সরকারের যথাযথ উদ্যোগ নেই’

পক্ষকাল সংবাদ-
ডেঙ্গু আতঙ্কে রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষ। প্রতিদিনই অসংখ্য মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং এদের মধ্যে কারো কারো প্রাণহানিও ঘটছে অথচ এই সংকট মোকাবিলায় জনবিদ্বেষী সরকারের যথাযথ উদ্যোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, ভয়াবহ দুঃশাসনে জর্জরিত মানুষের ভোট চুরি করে ক্ষমতাসীন হওয়ার জন্য জনগণ বর্তমান সরকারকে ঘৃণা করে। সরকার জনগণকে শত্রু বলে মনে করে।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীস্থ ব্রাক ইউনিভার্সিটির সামনে আয়োজিত এক জনসচেতনতামূলক র‌্যালিতে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়।

এ সময় রিজভী আরও বলেন, জনগণের নিকট সরকারের কোনও জবাবদিহিতা নেই এবং রাষ্ট্রক্ষমতার জন্য বর্তমান শাসকগোষ্ঠী জনগণকে প্রয়োজন মনে করে না। সে জন্য দেশের যে কোনও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অবহেলা ও অবজ্ঞা করে থাকে। ডেঙ্গু সমস্যার মতো এতবড় জাতীয় সংকটে সরকারের কোন দায়বদ্ধতা নেই বলেই প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এখন বিদেশে অবস্থান করছেন।

আওয়ামী সরকারের রাজনীতি জনকল্যাণমূখী নয়ই মন্তব্য করে বিএনপির এই নিতি নির্ধারক বলেন, জনগণকে চরম দুর্ভোগের মধ্যে ফেলাই এদের রাজনীতির লক্ষ্য। তাই প্রাকৃতিক দুর্যোগে আওয়ামী মন্ত্রী-নেতাদের বাগাড়ম্বর বক্তব্য প্রদান ছাড়া সমস্যা সমাধানে কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করে না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শুধু মিটিং-মিছিলের রাজনীতি করে না, বিএনপি নেতাকর্মীরা ঝড়-জলোচ্ছাস-বন্যাসহ সংক্রামক ব্যধিজনিত মহামারী মোকাবিলা করতেও জনগণের পাশে থাকে।

ডেঙ্গু সমস্যা সমাধানে সরকারের ব্যর্থতাকে দায়ী। তাই অবিলম্বে সরকার ডেঙ্গু সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ গ্রহণের দাবি করেন রিজভী।

বিএনপি চেয়ারপারসন ও চারবারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলায় সরকার তাঁকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে। বুধবার গোটা দেশবাসী অধীর ও ব্যাকুল হয়ে সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে ছিল, সবাই আশা করেছিল জুলুম ও অন্যায়ের প্রতিকার শেষ আশ্রয়স্থল উচ্চতর আদালত সরকারের নির্জলা সাজানো মিথ্যা মামলায় কারারুদ্ধ দেশনেত্রীকে জামিন দিবেন। কিন্তু গোটা দেশবাসীকে হতাশ করে ৭৪ বছর বয়সী চরম অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয়া হয়েছে। এই রায় নিয়ে দেশের জনগণের সাথে আমরাও হতাশ ও উদ্বিগ্ন। জাতীয়তাবাদী শক্তি জনগণকে সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তিলাভে রাজপথে নামার জন্য জোর প্রস্তুতি নিচ্ছে; বলেন রিজভী।



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)