বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শোকাবহ আগস্টের প্রথম দিনে টুঙ্গিপাড়ায় সাংবাদিক নেতৃবৃন্দ
শোকাবহ আগস্টের প্রথম দিনে টুঙ্গিপাড়ায় সাংবাদিক নেতৃবৃন্দ
পক্ষকাল সংবাদ-
শোকাবহ আগস্টের প্রথম দিনে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এছাড়াও চট্টগ্রাম থেকে নির্বাচিত বিএফইউজে নেতৃবৃন্দও বঙ্গবন্ধুর সমাধিতে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিশেষ মোনাজাত ও শ্রদ্ধার্থে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা ১৫আগস্টের শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রুহের শান্তি কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, বিএফইউজে’র সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, যুগ্ম মহাসচিব মহসিন কাজি, নির্বাহী সদস্য নুরে জান্নাত আখতার সীমা, শেখ মামুন, আযহার মাহমুদ, ডিইউজের প্রচার সম্পাদক জিহাদুর রহমান প্রমুখ।
এদিকে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান এমপিও পৃথকভাবে পূষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান। এসময় সিনিয়র সাংবাদিক জাহিদুজ্জামান ফারুকসহ খুলনা, বগুড়া, যশোরসহ বিএফইউজে’র অঙ্গ ইউনিয়ন গুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ