শনিবার, ২৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » দীর্ঘ ১৪ বছর পর সিলেট মহানগর যুবলীগের সম্মেলন আজ
দীর্ঘ ১৪ বছর পর সিলেট মহানগর যুবলীগের সম্মেলন আজ
পক্ষকাল সংবাদ-
দীর্ঘ ১৪ বছর পর সিলেট মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। শনিবার দুপুর ২টায় সিলেটের রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত হবে সম্মেলনের প্রথম পর্ব আর পরে বিকাল ৫টা থেকে কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব অর্থাৎ নেতৃত্ব নির্বাচন।
সর্বশেষ ২০০৫ সালের ২২ জুন অনুষ্ঠিত হয়েছিল এ সম্মেলন। এতে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সৈয়দ শামীম এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন আব্দুর রহমান জামিল। পরবর্তীতে তারা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ায় ২০১৪ সালের ৭ জুলাই গঠন করা হয় ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি। এ কমিটির মেয়াদ ৯০ দিন বেঁধে দেয়া হলেও ৫ বছর পর আজ সম্মেলনের আয়োজন করেছেন তারা।
এ সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন ধরে স্থবির থাকা সিলেট মহানগর যুবলীগে এখন বিরাজ করছে চাঙাভাব। কেন্দ্র থেকে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের নির্দেশনায় কাউন্সিলরদের কাছে ভোট চেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থীরা।
তবে সম্মেলনকে ঘিরে মহানগর যুবলীগের বিবাদমান দু’পক্ষের মধ্যে রয়েছে নানা অভিযোগ-পাল্টা অভিযোগ। দুপক্ষই স্বতস্ফূর্তভাবে সম্মেলনে অংশ নেয়ার প্রস্তুতি নিলেও অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাটেনি।
এবারের সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন বর্তমান আহবায়ক আলম খান মুক্তি ও আহবায়ক কমিটির সদস্য শান্ত দেব। সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হলেন বর্তমান যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, আহবায়ক কমিটির সদস্য জাকিরুল আলম জাকির, সাবেক ছাত্রনেতা আব্দুল লতিফ রিপন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী। তবে, প্রকাশ্যে প্রার্থিতা ঘোষণা না করলেও কাউন্সিল পর্বে সুযোগ বুঝে কেউ কেউ প্রার্থী হতে পারেন বলে জানা গেছে।
সম্মেলন আয়োজনের ব্যপারে মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি বলেন, সম্মেলনের প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতারা সম্মেলনস্থল পরিদর্শন করেছেন। একটি সফল সম্মেলন আয়োজনের ব্যাপারে আশাবাদি তিনি।




চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন
নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার