শিরোনাম:
ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আগামী অক্টোবরে মাসে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আগামী অক্টোবরে মাসে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
৫৫৭ বার পঠিত
শনিবার, ২৭ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামী অক্টোবরে মাসে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

পক্ষকাল সংবাদ-
আগামী অক্টোবরে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সফরের সময়সূচি নিয়ে এখনো পরিকল্পনা চলছে। ভারত সরকারের , অক্টোবরের প্রথম সপ্তাহে এবং দীপাবলির আগে এই সফর হতে পারে।

এটা হবে ২০১৮ সালের ডিসেম্বরে পুনর্নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভারত সফর। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর শেখ হাসিনার প্রথম সফর। বর্তমানে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।

সূত্র মতে, শেখ হাসিনার সফরে নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি নদীপথে দুই দেশের মধ্যে সংযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১৭ সালে ভারত সফর করেন। ওই সফরের সময় তিনি পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনে যান।

গত মে মাসে নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি শেখ হাসিনা। তবে দুই প্রধানমন্ত্রীর মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং সম্প্রতি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তারা যৌথভাবে কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন। ২০১৭ সালের এপ্রিলে শেখ হাসিনার ভারত সফরে রেকর্ড সংখ্যক ২২টি চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে।

সম্প্রতি পার্লামেন্টে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কার সঙ্গে সুসম্পর্ক বিরাজ করছে ভারতের। ‘প্রতিবেশী প্রথম’ নীতি অনুযায়ী প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক কল্যাণের সম্পর্ক উন্নয়নে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। ভারত এসব দেশের সক্রিয় উন্নয়ন অংশীদার এবং বেশ কিছু প্রকল্পে কাজ করছে।



এ পাতার আরও খবর

রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
দুর্নীতির বাদশা বিএডিসি ডিডি দীপক কুমার কি আইনের উর্ধ্বে দুর্নীতির বাদশা বিএডিসি ডিডি দীপক কুমার কি আইনের উর্ধ্বে
এখনো বহাল তবিয়তে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র আস্থাভাজন দুর্নীতিবাজ ছাইদুর রহমান এখনো বহাল তবিয়তে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র আস্থাভাজন দুর্নীতিবাজ ছাইদুর রহমান
রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই  ওসিসহ ৬ পুলিশ আহত ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ  গ্রেফতার-১২ রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই ওসিসহ ৬ পুলিশ আহত ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ গ্রেফতার-১২
ভারত থেকে গরু আমদানি অনুমোদন; আসল তথ্য জানালো মন্ত্রণালয় ভারত থেকে গরু আমদানি অনুমোদন; আসল তথ্য জানালো মন্ত্রণালয়
শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত
লালমনিরহাট বিমানঘাঁটিতে বিমান প্রতিরক্ষা ও রাডার স্থাপন করছে বাংলাদেশ সেনাবাহিনী লালমনিরহাট বিমানঘাঁটিতে বিমান প্রতিরক্ষা ও রাডার স্থাপন করছে বাংলাদেশ সেনাবাহিনী
মাত্র ৭ বছরে কোটিপতি  রাজউক ইমারত পরিদর্শক নির্মল মালো কি আইনের উর্ধ্বে মাত্র ৭ বছরে কোটিপতি রাজউক ইমারত পরিদর্শক নির্মল মালো কি আইনের উর্ধ্বে
” প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” ” প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" হকারদের কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন’র রাস্তা বিক্রি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)