শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » শুরু হতে যাচ্ছে প্রবাসীদের ভোটার তালিকা করার কার্যক্রম
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » শুরু হতে যাচ্ছে প্রবাসীদের ভোটার তালিকা করার কার্যক্রম
৬০১ বার পঠিত
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুরু হতে যাচ্ছে প্রবাসীদের ভোটার তালিকা করার কার্যক্রম

পক্ষকাল সংবাদ-
সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

প্রাথমিকভাবে সিঙ্গাপুরের প্রবাসীদের দিয়ে এনআইডি প্রদান কার্যক্রম শুরু হলেও ধীরে ধীরে বিশ্বের অন্যান্য দেশেও এই কার্যক্রম পরিচালনা করা হবে।

মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, প্রবাসীদের জন্য আমরা ইতোমধ্যে ফরম-২ সংশোধন করেছি। এটা আরও সহজ করেছি। প্রবাসে তার স্থায়ী ঠিকানা ও ইমেইল নিচ্ছি। যাতে তার সঙ্গে যোগাযোগ করতে পারি।

সিঙ্গাপুরকে কেসস্টাডি হিসেবে নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রবাসী ব্যক্তি আমাদের ওয়াবসাইটে গিয়ে ফরম-২ পূরণ করে অনলাইনে আমাদের কাছে পাঠাবে। এর সঙ্গে তার ডকুমেন্টগুলো সংযুক্ত করে দেবেন। আশা করি, সামনের মাসের মধ্যে তা প্রস্তুত হয়ে যাবে।

পূরণকৃত ফরম উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হবে। পজেলা নির্বাচন কর্মকর্তা প্রাপ্ত তথ্যগুলো যাচাই করে আবার আমাদের কাছে পাঠিয়ে দেবেন। এরপর সেইসব আবেদনের মধ্যে সঠিক তথ্য নিয়ে একজন ইসি কর্মকর্তা সিঙ্গাপুর বা সংশ্লিষ্ট দেশে যাবেন।

সংশ্লিষ্ট দেশে গিয়ে আবেদনকারীদের বায়োমেট্রিক সংগ্রহ করা হবে। এরপর প্রবাসী ব্যক্তি তার দেয়া তথ্যগুলো যাচাই করে সই করবেন। এরপর সেগুলো বাংলাদেশে চলে আসবে। সেসব নিয়ে দেশে আসার পর আরও যাচাই-বাছাই করে সেগুলো প্রিন্ট করে দূতাবাসের মাধ্যমে তা পাঠিয়ে দেয়া হবে বলেও জানান সাইদুল ইসলাম।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)