শিরোনাম:
ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রিয়া সাহার মন্তব্যের নিন্দায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রিয়া সাহার মন্তব্যের নিন্দায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
৪৯৬ বার পঠিত
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রিয়া সাহার মন্তব্যের নিন্দায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

পক্ষকাল সংবাদ-
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বৃহস্পতিবার তাদের অন্যতম সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার মন্তব্যের নিন্দা জানিয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক সাক্ষাতে তিনি দাবি করেন যে বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু উধাও হয়ে গেছে।

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ‘এটা সত্য যে তিনি ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ছিলেন, কিন্তু তিনি আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেননি।’

প্রিয়া সাহার দাবির সাথে সংগঠনের দ্বিমত উল্লেখ করে রানা বলেন, ‘তিনি যা করেছেন তা নিজ দায়িত্বে করেছেন। এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।’

ঐক্য পরিষদ প্রিয়া সাহাকে সাময়িক বহিষ্কার ও সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি ফিরে আসলে তার বক্তব্য শোনার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’

রানা বলেন, ‘যদি ডিজএপিয়ার বলতে তিনি স্বাধীন বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের নিখোঁজ হয়ে যাওয়া বুঝিয়ে থাকেন তাহলে এটি মিথ্যা এবং আমরা তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি জানান, ওই অনুষ্ঠানে ঐক্য পরিষদের পক্ষ থেকে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য অশোক বড়ুয়া, প্রেসিডিয়াম সদস্য নির্মল রোজারিও ও যুগ্ম সম্পাদক নির্মল চ্যাটার্জি অংশ নিয়েছিলেন।

প্রিয়া সাহা ১৬-১৮ জুলাই ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আয়োজনে ধর্মীয় স্বাধীনতার অগ্রগতি বিষয়ে দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)