রবিবার, ২১ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | শিক্ষা ও ক্যারিয়ার » কিশোরগঞ্জে ডেঙ্গু জ্বরে কলেজছাত্রের মৃত্যু
কিশোরগঞ্জে ডেঙ্গু জ্বরে কলেজছাত্রের মৃত্যু
পক্ষকাল সংবাদ-
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আল আমিন (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুলাই) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আল আমিন হোসেনপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আড়াইবাড়িয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
নিহত কলেজছাত্রের মামাতো ভাই ওমর ফারুক খান জনি জানান, ঢাকার তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির জন্য নির্বাচিত হয়েছিল আল আমিন। সে বেগুনবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করার সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। পরে তাকে বড় মগবাজার এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।নয় দিন চিকিৎসার পর রোববার সকালে তার মৃত্যু হয়।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা