শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২১ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » ‘কাইল চাইরডা খাইছিলাম, আর পেটে কিছু পড়ে নাই’
প্রথম পাতা » জেলার খবর » ‘কাইল চাইরডা খাইছিলাম, আর পেটে কিছু পড়ে নাই’
৪৯৬ বার পঠিত
রবিবার, ২১ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘কাইল চাইরডা খাইছিলাম, আর পেটে কিছু পড়ে নাই’

পক্ষকাল ডেস্ক-

“বাবা কাইল চাইরডা খাইছিলাম। আইজ সহাল থাইক্কা পেডে কিছু পরে নাই। আমি নাওয় না খাইয়া থাকপার পারি কিন্তু বাচ্চা দুইডা কি করবো। পেটগুলা দেহেন পিডের লগে লাইগা গেছে। খাওন চায় খাওন, কই পামু। বস্তা দিবেন তাইলে আমার নামডা লেইখা লইয়া যান।” এভাবেই বলছিলেন দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের গৃহবধু হেলেনা আক্তার।

জামালপুরে এবারের বন্যায় পানিবন্দি প্রায় ১৩ লাখ মানুষ। বিপুল সংখ্যক এই বন্যার্তদের সামলাতে হিমসিম খাচ্ছে প্রোশাসন। দুর্গত এলাকায় নৌকার আওয়াজ শুনলেই ত্রানের আশায় ছুটে আসছে মানুষ। বেশিরভাগ ভুক্তোভোগীদের অভিযোগ ত্রান পাচ্ছেননা তারা।

জামালপুরে যমুনার পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে।

যমুনার পানি কমে বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে শনিবার বিকেলে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ধীরে ধীরে পানি ছড়িয়ে পড়ছে জেলার বেশীরভাগ এলাকায়। ৬১ টি ইউনিয়ন ও ৮ টি পৌরসভায় পনিবন্দী হয়ে পড়েছে প্রায় ১৩ লাখ মানুষ। জেলা ত্রাণ কর্মকর্তা নায়েব আলী জানিয়েছেন, শনিবার দুপুরে বন্যার্তদের জন্য নতুন করে ১৩০ মেট্রিক টন চাল, নগদ ২ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

যমুনা টি ভি



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)