শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২১ জুলাই ২০১৯
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » টিএসসির প্রাচীর ভাঙার সিদ্ধান্তে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » টিএসসির প্রাচীর ভাঙার সিদ্ধান্তে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ
৪৭৯ বার পঠিত
রবিবার, ২১ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিএসসির প্রাচীর ভাঙার সিদ্ধান্তে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ

ডেস্ক -: মেট্রোরেল কাজের জন্য টিএসসির সীমানা প্রাচীর ভাঙার সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) শিক্ষার্থীরা। ২০জুলাই (শনিবার) তারা ক্যাম্পাসে মেট্রেরেলের কোনো স্টেশন করতে দিবেন না এবং সীমানা প্রাচীর ভাঙতে দিবেন না এই দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন। শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে মানববন্ধনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য মাহমুদুল হাসান ও তানভীর হাসান সৈকত ৷

এর আগে টিএসসির সীমানা প্রাচীর ভাঙার জন্য কনস্ট্রাকশন কোম্পানি নতুন একটি প্রাচীর তৈরি করলে তা শিক্ষার্থীরা ভেঙে দেন। শিক্ষার্থীরা বলেন, টিএসসি ঐতিহ্যের অংশ। এর সীমানা প্রাচীর ভেঙে মেট্রোরেলের কাজ কোনোভাবেই মেনে নেয়া যায় না।

মানববন্ধনে অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আফিয়া জাহান সুস্মিতা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে মেট্রোরেলের কাজ চলছে। এটা নিয়ে আমরা প্রথম দিকে আন্দোলন করেছি। কিন্তু এখন ক্যাম্পাসে যদি মেট্রোরেলের স্টেশন বসানো হয়, তাহলে পুরো ঢাকা শহরের মানুষ এখানে আসবে। তখন ক্যাম্পাস গুলিস্তানে পরিণত হবে। আমরা চাই না যে আমাদের প্রিয় ক্যাম্পাস গুলিস্তানে পরিণত হোক।’

ডাকসুর সদস্য মাহমুদুল হাসান বলেন, আমরা ক্যাম্পাসকে গুলিস্তানরূপে দেখতে চাই না। আমরা মেট্ররেলের জন্য টিএসসির প্রাচীর ভাঙা এবং স্টেশন করার সিদ্ধান্তে তাৎক্ষণিক একটি প্রতিবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডাকসু এবং মেট্রোরেল কর্তৃপক্ষ আমাদের মধ্যকার আলাপ চলছে। আমরা এ বিষয়ে সমাধানের জন্য একত্রে বসবো। আমরা ক্যাম্পাসে মেট্রোরেলের স্টেশন বসানোর সিদ্ধান্তকে কখনো মেনে নিব না। টিএসসি আমাদের ঐতিহ্যের অংশ।
তানভীর হাসান সৈকত বলেন, আমাদের ক্যাম্পাসের ভেতর দিয়ে মেট্রোরেল মেনে নিলেও স্টেশন বসানোর সিদ্ধান্তকে কোনোভাবেই মানবো না। শাহবাগে স্টেশন হলে টিএসসিতে স্টেশন নির্মাণের কোনো প্রয়োজন মনে করি না। তাই শিক্ষার্থীদের স্বার্থে স্টেশন বসানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।’



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)