শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২০ জুলাই ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » এবার যুক্তরাজ্যের তেলবাহী ট্যাংকার আটকে দিল ইরান
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » এবার যুক্তরাজ্যের তেলবাহী ট্যাংকার আটকে দিল ইরান
৬৩৪ বার পঠিত
শনিবার, ২০ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার যুক্তরাজ্যের তেলবাহী ট্যাংকার আটকে দিল ইরান

পক্ষকাল সংবাদ-
হরমুজ প্রণালিতে ইরান-যুক্তরাজ্য উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। জাহাজ আটককে কেন্দ্র করে ইরানের সঙ্গে কূটনৈতিক টানাপোড়ন শুরু হয় যুক্তরাজ্যের। এবার সেই টানাপোড়ন আরও তীব্র করতে ব্রিটিশ পতাকাবাহী তেলবাহী একটি জাহাজ আটক করল ইরান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘স্টেনা ইম্পারো’ নামে ব্রিটিশ পতাকাবাহী জাহাজটি গতকাল শুক্রবার আটকে দেয় ইরান। আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করায় ব্রিটিশ ওই জাহাজটি আটকে দেয় ইরানের রেভ্যুলশনারি গার্ডের সদস্যরা (আইআরজিসি)।

আটক তেল ট্যাংকারটিকে উপকূলে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। ট্যাংকারটিতে তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে। তবে যুক্তরাজ্য দাবি করেছে, নিয়ম মেনেই জাহাজটি হরমুজ প্রণালি দিয়ে যাচ্ছিল।

এদিকে তেলবাহী জাহাজ আটকের ঘটনায় উভয়পক্ষের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। জাহাজটিতে ভারতীয়, রাশিয়ানসহ চারটি দেশের ২৩ জন নাবিক রয়েছেন।

শুধু ব্রিটিশ জাহাজ-ই নয়, যুক্তরাষ্ট্র জানিয়েছে, ওই ঘটনার কয়েক ঘণ্টা পর হরমুজ প্রণালিতে লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমভি মাসদার’ নামে আরও একটি জাহাজ আটকে দেওয়ার ঘটনা ঘটে। যদিও পরে সেটিকে যেতে দেওয়া হয়।

এর আগে গত ৪ জুলাই ইরানের তেলবাহী সুপার ট্যাংকার গ্রেস-১ আটকে দেয় ব্রিটিশ নৌবাহিনী। আটকে দেওয়া ওই জাহাজের ক্যাপ্টেন ও প্রধান কর্মকর্তাসহ চার ক্রূকে ছেড়ে দিলেও ট্যাংকারটি এখনও ছেড়ে দেয়নি ব্রিটেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)