শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » জাসদ নেতা মুক্তিযোদ্ধা জাফর সাজ্জাদের মৃত্যুবার্ষিকীর স্মরণে সভা
প্রথম পাতা » রাজনীতি » জাসদ নেতা মুক্তিযোদ্ধা জাফর সাজ্জাদের মৃত্যুবার্ষিকীর স্মরণে সভা
৪৫২ বার পঠিত
মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাসদ নেতা মুক্তিযোদ্ধা জাফর সাজ্জাদের মৃত্যুবার্ষিকীর স্মরণে সভা

পক্ষকাল সংবাদ-
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাফর সাজ্জাদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৪টায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক নুরুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল, জাসদ সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর সভাপতি শফি উদ্দিন মোল্লা, জাসদ সহ-সভাপতি ও ঢাকা মহানগর পূর্বের সভাপতি শহিদুল ইসলাম, জাসদ সহ-সভাপতি ও নারায়নগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আলহাজ মোহর আলী চৌধুরী, জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, ওবায়দুর রহমান চুন্নু, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রতিক জোট-বাংলাদেশের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের সহ-সভাপতি কাজী সিদ্দিকুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান ননী ও জাসদ ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাজা।

সভা পরিচালনা করেন জাসদ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও জাসদ ঢাকা মহানগর (পূর্ব) এর সাধারণ সম্পাদক আলম।

জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, প্রায়ত নেতা সৈয়দ জাফর সাজ্জাদের প্রতি গভীরশ্রদ্ধা জানিয়ে বলেন, বাঙালি জাতীয়তাবাদী সংগ্রাম, স্বাধীনতা-সংগ্রাম, মুক্তিযুদ্ধ-স্বাধীন দেশে প্রগতীশীল গণতান্ত্রিক আন্দোলনে সৈয়দ জাফর সাজ্জাদের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। সৈয়দ জাফর সাজ্জাদ রাজনীতিতে সততার এক অনন্য দৃষ্টান্ত। তিনি কখনই ব্যক্তিগত সম্পদ-সম্পত্তি অর্জনের চেষ্টা করেননি। তিনি, সমাজতন্ত্রকে শুধু রাজনীতিতেই নয়-ব্যক্তিগত জীবনে ধারণ ও লালন করেছেন।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)