শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » » পুলিশে বড় রদবদল
প্রথম পাতা » » পুলিশে বড় রদবদল
৪১৯ বার পঠিত
রবিবার, ১৪ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশে বড় রদবদল

পক্ষকাল ডেস্ক -রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়। ডিএমপির উপপুলিশ কমিশনার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএমকে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএমকে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আলিমুজ্জামান বিপিএমকে ফরিদপুর জেলার পুলিশ, পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক ফারুক আহমেদ পিপিএম-বারকে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার লিটন কুমার সাহা পিপিএম-বারকে নাটোর জেলার পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আকবর আলী মুনসীকে নেত্রকোনা জেলার পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার এস এম মুরাদ আলিকে মেহেরপুর জেলার পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম-বার, পিপিএমকে নরসিংদী জেলার পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব হাসানকে মাদারীপুর জেলার পুলিশ সুপার ও মেহেরপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএমকে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার আগামী মাসের মাঝামাঝিতে অবসরে যাওয়ার কথা রয়েছে। তার যাওয়ার আগে ডিএমপিতে এক সঙ্গে এতো বড় রদবদল করা হলো। অপর এক প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান বিপিএম (বার), পিপিএমকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বিপিএম-পিপিএমকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক, ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. জাকির হোসেন খান পিপিএমকে ডিএমপির উপপুলিশ কমিশনার, নেত্রকোনা জেলার পুলিশ সুপার জয়দেব চৌধুরী বিপিএমকে ডিএমপির উপপুলিশ কমিশনার, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বিপিএমকে ডিএমপির উপপুলিশ কমিশনার, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন পিপিএমকে ডিএমপির উপপুলিশ কমিশনার, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো. বরকতুউল্লাহ খান বিপিএমকে হাইওয়ে পুলিশ ইউনিট ঢাকার পুলিশ সুপার, নাটোর জেলার পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বিপিএম-পিপিএমকে ঢাকা রেলওয়ের পুলিশ সুপার, মাদারীপুর জেলার পুলিশ সুপার সুব্রত কুমার হালদার পিপিএমকে রংপুর রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার, নরসিংদী জেলার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম- পিপিএমকে ডিএমপির উপপুলিশ কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. আনিসুর রহমান বিপিএম-বার, পিপিএম-বারকে ডিএমপির উপপুলিশ কমিশনার, এসবির পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরীকে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার ফারহাত আহমেদকে পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীর পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক ও ডিএমপির উপপুলিশ কমিশনার মাসুদ আহাম্মদ বিপিএম-পিপিএমকে সিআইডির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)