সোমবার, ১ জুলাই ২০১৯
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » ঢাকা, ০১ জুন ২০১৯ শিশুকে বিনোদনের মাধ্যমে শিক্ষা দিতে পারলে সে শিক্ষা ফলপ্রসু হবে –দিপু মনি
ঢাকা, ০১ জুন ২০১৯ শিশুকে বিনোদনের মাধ্যমে শিক্ষা দিতে পারলে সে শিক্ষা ফলপ্রসু হবে –দিপু মনি
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অন্যান্য সরকারী অফিসের মত কোন প্রতিষ্ঠান নয়। এটি একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এখানে যারা চাকরী করেণ তাদের দায়িত্বশীল হতে হবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে গড়ে তোলার জন্য শিক্ষাক্রম নির্ধারণ করা হয়। শিক্ষাক্রম নির্ধারণ করার ক্ষেত্রে কনটেন্ট যুগোপযোগী হতে হবে, বিষয়বস্তু অবশ্যই চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করার মত উপযোগী হতে হবে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে পাঠ্যপুস্তক প্রনয়ন করতে হবে। বিনোদনের মাধ্যমে যে শিক্ষা দেয়া হয় তা খুবই টেকসই হয়।
তিনি আজ দুপুরে রাজধানীর মতিঝিলে এনসিটিবি’র সম্মেলন কক্ষে ২০১৯-২০২০ সালের একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাধ্যতামূলক বই, বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহ পাঠ ও ইংরেজী বইয়ের বাজারজাতকরণের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহা এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুন্সী শাহাবুদ্দীন প্রমুখ।
উপমন্ত্রী সরকারের অর্জনের সহযোগী হতে সকলের প্রতি আহ্বান জানান। শুধু মাত্র নিজের ক্ষুদ্র স্বার্থের কারণে বাজারে নকল বই বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ার করেন। দেশের কথা ভেবে অপরাধ থেকে বিরত থাকারও তিনি আহ্বান জানান।
সোহরাব হোসাইন বলেছেন নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠান, নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশ, এবং নির্ধারিত সময়ে পাঠ্যপুস্তক সরবরাহ করা এই সরকারের সবচেয়ে বড় সফলতা।
কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুন্সী শাহাবুদ্দিন আহমেদ বলেছেন বইটি আরও আগে ছাপতে পারলে আরও ভাল হত। তার পর ক্লাস শুরু হওয়ার সাথে সাথে বই বাজারে সরবরাহ করা বড় ধরনের সফলতা।
উল্লেখ্য, এবার বাজারে ৩০ লাখ বইয়ের চাহিদা রয়েছে। তার মধ্যে ২০ লাখ বই ইত:মধ্যে দেশের ৬৪ টি জেলার ৪ হাজার বইয়ের দোকানে সরবরাহ করা হয়েছে।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ