শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৪ জুন ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » শিক্ষা সেবা সহজ করতে পদ্ধতিগত পরিবর্তণ করা হবে- শিক্ষামন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » শিক্ষা সেবা সহজ করতে পদ্ধতিগত পরিবর্তণ করা হবে- শিক্ষামন্ত্রী
৪৫৭ বার পঠিত
সোমবার, ২৪ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষা সেবা সহজ করতে পদ্ধতিগত পরিবর্তণ করা হবে- শিক্ষামন্ত্রী

পক্ষকাল প্রতিবেদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পদ্ধতিগত পরিবর্তণ করা হবে। তিনি বলেন পদ্ধতি চীরস্থায়ী কোন বিষয় নয়। শিক্ষার মান উন্নয়নে পদ্ধতিগত পরিবর্তন দরকার। তিনি বলেন যে পদ্ধতিতে সেবা প্রদান সহজ হবে সে পদ্ধতি প্রবর্তণ করতে হবে। তিনি শিক্ষা ভবনের সকল কর্ম কিভাবে সহজে ডেলিভারি দেয়া যায় তার নতুন সিস্টেম খুজে বের করার তাগিদ দেন।

তিনি আজ সকালে শিক্ষা ভবনের সম্মেলন কক্ষে শিক্ষা সেবা সপ্তাহ ২০১৯ এর উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন আমরা শুধুমাত্র আর্থিক অনিয়মকে দুর্নীতি মনে করি। নিজের কাজ ঠিকভাবে ও যথা সময় না করাও দুর্নীতি। কাজটি নিজের হলে যে রকম ডেলিভারি আশা করতেন ঠিক সে ভাবে সকল কাজ ডেলিভারী দিতে তিনি কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক এর সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুন্সী শাহাবুদ্দীন আহমেদ।

উপমন্ত্রী বলেন অধিদপ্তর গতিশীল না হলে মন্ত্রনালয়ের অর্জন ব্যাহত হবে। কর্মপদ্ধতির পরিবর্তন আনা জরূরী। কর্মপদ্ধতি স্থায়ী কোন বিষয় নয়। কাজের গতিশীলতার কারনে তা পরিবর্তন করতে হবে। সব কাজের জন্য অধিদপ্তরে আসতে হয় তা পরিবর্তন করতে হবে।

সোহরাব হোসাইন বলেন সেবা সপ্তাহে যে সেবা আপনারা প্রদান করবেন তা সারা বছর ও সঠিকভাবে প্রদান করতে হবে। সেবা সমুহ সঠিক সময়ে দিতে হবে। মানসিকতার পরিবর্তন করতে হবে। কোন চিঠি প্রাপ্তির পর কত দিন পর তার ব্যাবস্থা নেয়া হচ্ছে তা খতিয়ে দেখতে হবে। কোন নথি নিজের টেবিলে অনিষ্পন্ন রেখে বাসায় যাওয়া যাবে না

মুন্সি শাহাবুদ্দীন বলেন শিক্ষার উদ্দেশ্য ৩টি এক, শিক্ষার্থীদের জীবনে স্বপ্ন দেখতে শিখাতে হবে, দুই, স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করার মানসিকতা তৈরি করতে হবে,তিন, সৎ জীবন যাপনে উদ্বুদ্ধ করতে হবে।

শিক্ষা সেবা সপ্তাহ ২৪ জুন ২০১৯ থেকে শুরু হয়ে ৩০ জুন ২০১৯ পর্যন্ত চলবে। উদ্বোধনের আগে মন্ত্রীর নেতৃত্বে একটি মনোজ্ঞ র‌্যালী শিক্ষা ভবন প্রদক্ষিন করে



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)