শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » প্যারিসে এবার গুলিতে নারী পুলিশ নিহত
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » প্যারিসে এবার গুলিতে নারী পুলিশ নিহত
৪৫১ বার পঠিত
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্যারিসে এবার গুলিতে নারী পুলিশ নিহত

---পক্ষকা্ল ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে সাপ্তাহিক পত্রিকা কার্যালয়ে বন্দুকধারীদের হামলার ঘটনার পরের দিন আজ বৃহস্পতিবার এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন পুলিশের এক নারী কর্মকর্তা। গুরুতর আহত হয়েছেন আরেকজন। প্যারিসের দক্ষিণে শহরতলি মঁরুজ এলাকায় এ ঘটনা ঘটে। তবে বন্দুকধারী পালিয়ে গেছে। আজ বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়।এই হত্যাকাণ্ডের সঙ্গে গতকালের শার্লি হেবদো নামের সাপ্তাহিক পত্রিকা কার্যালয়ে হামলার ঘটনার সম্পর্ক রয়েছে কি না, তা পরিষ্কার নয়। গতকালের ওই হামলায় অংশ নেওয়া তিনজনের মধ্যে সন্দেহভাজন কনিষ্ঠ হামলাকারী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। বাকি সন্দেহভাজন দুই ভাই সাঈদ কুয়াচি (৩৪) ও শরিফ কুয়াচিকে (৩২) খুঁজছে পুলিশ। তাঁদের ছবিও প্রকাশ করা হয়েছে। তাঁদের ধরতে গিয়ে এখন পর্যন্ত পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।

শার্লি হেবদো পত্রিকার কার্যালয়ে গতকাল বুধবার কালাশনিকভ রাইফেল ও রকেট লাঞ্চার নিয়ে তিন ব্যক্তি হামলা চালান। এতে পত্রিকাটির প্রধান সম্পাদক, তিন ব্যঙ্গচিত্রশিল্পী ও দুই পুলিশ সদস্যসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। এ ঘটনায় ফ্রান্সে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ স্থানীয় সময় বেলা ১১ টায় (বাংলাদেশ সময় বিকেল পাঁচটা) পুরো দেশে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং প্যারিসে নটর ডেম ক্যাথেড্রালে ঘণ্টা বাজানো হবে।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)