শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » বিকাশ অ্যাকাউন্ট খুললে বাণিজ্য মেলার টিকিট ফ্রি!
প্রথম পাতা » » বিকাশ অ্যাকাউন্ট খুললে বাণিজ্য মেলার টিকিট ফ্রি!
৪৯৯ বার পঠিত
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিকাশ অ্যাকাউন্ট খুললে বাণিজ্য মেলার টিকিট ফ্রি!

পক্ষকাল প্রতিবেদক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিকাশ অ্যাকাউন্ট খুললেই পাওয়া যাচ্ছে মেলায় প্রবেশের একটি করে টিকিট।
---
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যে মেলায় ঘুরে এমন দৃশ্যই দেখা গেল।

বাণিজ্য মেলার এক ও দুই নম্বর গেটের সামনে গেলেই চোখে পড়বে ‘বিকাশ ওয়ালেট খুললে মেলায় প্রবেশ টিকিট ফ্রি’ লেখা বুথ।

বিকাশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিকাশ একাউন্ট খুলতে অবশ্যই জাতীয় পরিচপত্র অথবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টের মূল ও ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে থাকতে হবে।

তারা জানান, কারো কাছে ছবি না থাকলেও সমস্যা হবে না। তাদের সেখানে ছবি তোলার ব্যবস্থাও রয়েছে

বাণিজ্য মেলায় বিকাশ কর্তৃপক্ষের এমন আয়োজন দেখে মেলায় আসা দর্শনার্থীরা বেজায় খুশি। আর মেলাতে স্টল খুলে বেশ সাড়া পাওয়ার কথাও জানালেন সংশ্লিষ্টরা।

অনেক দূর থেকেই এই বিকাশের আয়োজন আমার চোখে পড়েছে। তাই দাড়িয়ে দেখছি কি করছে তারা। সব কিছু দেখে মনে হচ্ছে আমিও একটি বিকাশ একাউন্ট খুলবো। কারন মেলায় প্রবেশ করতে টিকিট কিনতে হবে ৩০ টাকা দিয়ে। যদি বিকাশ আকাউন্ট খুলি তাহলে টিকিটও ফ্রি পাবো পাশাপাশি আকাউন্টও খোলা হবে।
বিকাশের স্টলের দায়িত্বে থাকা জাহেদুল ইসলাম পক্ষকাল প্রতিনিধিকে জানান , অনেকেই নগদ টাকা নিয়ে মেলায় আসা নিরাপদ মনে করেন না। তারা ইচ্ছে করলেই বিকাশের মাধ্যমে মেলা থেকে টাকা উত্তোলন করে কেনাকাটা করতে পারবেন। আবার দেখা গেলো হঠাৎ করে টাকা দরকার হলো কাউকে বললো বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিতে, আর ওই ব্যক্তি মেলার বুথ থেকে তা উত্তোলন করতে পারবেন।
তিনি বলেন, আমাদের লক্ষ্য হল বিকাশের মাধ্যমে সবাইকে সর্ব্বোচ্চ সেবা দেওয়া।

পক্ষকাল/ইএইচ

 



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)