শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » সেই শম্পাকে আটক করা হয়ছে
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » সেই শম্পাকে আটক করা হয়ছে
৫৩৮ বার পঠিত
মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেই শম্পাকে আটক করা হয়ছে

পক্ষকাল সংবাদ
ফেনীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় শম্পা নামের এক ছাত্রীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে সোনাগাজীর ঘটনাস্থল পরিদর্শন করে চট্রগ্রাম বিভাগীয় ডিআইজি খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানান।
নডিআইজি খন্দকার গোলাম ফারুক জানান, শম্পা বা আরেকটা নাম আছে আমরা শুনেছি। নামটা কিন্তু কনফার্ম না। তারপরও ওই নামের মেয়েটিকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। তাকে আমরা তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করছি।

তিনি আরও বলেন, মেয়ের ভাই বাদী হয়ে মামলা করেছে। সেখানে এজহারভুক্ত আসামিও আছে। আমরা আশা করছি অতন্ত দ্রুততম সময়ের মধ্যে বাকী আসামিদের গ্রেফতার করা যাবে। আমাদের পোশাকি ও সাদা পোশাকি পুলিশ সদস্যরা তদন্তে আছে। অনেক ঘটনার পর পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে যায়, সেখানে রাজনীতি জড়িয়ে যায়। কাজে আমরা আর এখানে মন্তব্য করবো না। কারা অধ্যক্ষের পক্ষে দাঁড়িয়েছেন, আমাদের কাছে সব তথ্যই আছে।

এর আগে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ‘ডাইং ডিক্লারেশন’ (মৃত্যুশয্যায় দেওয়া বক্তব্য) দিয়েছেন নুসরাত। সেখানে শম্পার কথা জানিয়েছিলেন তিনি। নুসরাত বলেন, নেকাব, বোরকা ও হাতমোজা পরিহিত চারজন তার গায়ে আগুন ধরিয়ে দেন। ওই চারজনের একজনের নাম ছিল শম্পা।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ ওই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে আটক করে পুলিশ। এ নিয়ে মামলা দায়ের পর কারাগারে রয়েছে সে। ওই ঘটনার জেরেই নুসরাতকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানো হয় বলে দাবি করেন তার ভাই মাহমুদুল হাসান।

ভাই মাহমুদুল বলেন, তার সহপাঠীরা নুসরাতকে জানান, তুই অধ্যক্ষের বিষয় নিয়ে এতো বাড়াবাড়ি কেন করতেছিস। যা হয়ে গেছে সেটা ভুলে যায়। নুসরাত বলে, হুজুর অন্যায় করেছে, যাতে আর কারো সাথে অন্যায় করতে না পারে। এখন এটা আইনিভাবে গেছে আইনিভাবে মোকাবেলা করা হবে।

এদিকে স্বজনদের দাবি, যারা এ কাজটি করেছে। আমরা তাদের সকলের ফাঁসি চাই।

এর আগে, গত বছরের নভেম্বর আলিম ২য় বর্ষের এক ছাত্রীকেও যৌন হয়রানির অভিযোগ ওঠে অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে। ওই সময় তাকে অপসারণের দাবিতে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা থাকলেও স্বপদে বহাল ছিলেন অভিযুক্ত সিরাজ উদ্দৌলা।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)