শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » খালেদাকে মুক্ত করতে যে সিদ্ধান্ত নিল ২০ দলীয় জোট
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » খালেদাকে মুক্ত করতে যে সিদ্ধান্ত নিল ২০ দলীয় জোট
৫০১ বার পঠিত
মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদাকে মুক্ত করতে যে সিদ্ধান্ত নিল ২০ দলীয় জোট

পক্ষকাল ডেসদেসদুর্নীতি মামলার দায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলীয় জোট নিজ নিজ দলের অবস্থান থেকে যুগপৎ আন্দোলনে যাবে বলে জানিয়েছেন, জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। তিনি বলেন, দলীয় জোটের মধ্যে কোনো বিভেদ নেই।
সোমবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে নজরুল ইসলাম খান এ কথা বলেন।
তিনি বলেন, সুচিকিৎসার স্বার্থে অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন ২০ দলীয় জোট। জোটনেত্রীর মুক্তির দাবিতে ২০দলীয় জোটভুক্ত দলগুলো নিজ নিজ দলের হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে। তবে যা কিছুই হোক না কেন ২০ দলের ব্যানারেও কর্মসূচি পালন করবে।

এক প্রশ্নের জবাবে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলে কোনো বিভেদ নেই। খালেদা জিয়ার মুক্তির দাবিত ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ২০ দল ঐক্যবদ্ধ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারকে বাংলাদেশ সরকারের চিঠি প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে তা যুক্তরাজ্য সরকারের অজানা নেই। অতীতেও এ ধরনের চিঠি দেয়া হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি।

জোটের ওই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অংশ নেন ২০ দলের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইররাহিম, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, খেলাফত মসলিসের আহম্মদ আবদুল কাদের পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মুনি, বাংলাদেশ মুলীম লীগ শেখ জুলফিকার চৌধুরী বুলবুল, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জাতীয় দলের এহসানুল হুদাস প্রমুখ।



এ পাতার আরও খবর

অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার
বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে  থেকে জিয়া পরিষদ বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে থেকে জিয়া পরিষদ
বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব ! বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব !
ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
শেখর’র ঘনিষ্ঠ সহযোগী সিডিসি জালিয়াতির গডফাদার ক্যাপ: গিয়াস শেখর’র ঘনিষ্ঠ সহযোগী সিডিসি জালিয়াতির গডফাদার ক্যাপ: গিয়াস
অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ১৮ মাসে ২০০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ১৮ মাসে ২০০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ
দুই হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির  নায়ক পরিচালক আরিফ উদ্দীন দুই হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির নায়ক পরিচালক আরিফ উদ্দীন
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ঢাকার সড়কে এআই ক্যামেরা প্রযুক্তিনির্ভর নজরদারিতে ফিরছে শৃঙ্খলা ঢাকার সড়কে এআই ক্যামেরা প্রযুক্তিনির্ভর নজরদারিতে ফিরছে শৃঙ্খলা
নকল করতে গিয়ে এক্সপেলড: শিবির সমর্থিত প্যানেলের ঢাবি হল সংসদ সদস্য ফেরদাউস নকল করতে গিয়ে এক্সপেলড: শিবির সমর্থিত প্যানেলের ঢাবি হল সংসদ সদস্য ফেরদাউস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)