রেললাইনের জন্য ১৬ হাজার কোটি টাকা অনুমোদন
পক্ষকাল ডেস্ক-
আখাউড়া-সিলেট রেললাইনকে মিটার গেজ থেকে ডুয়েল গেজে রূপান্তর করতে ১৬ হাজার ১০৪.৪৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রকল্প অনুমোদন দেয়া হয়দেসসভা শেষে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান জানান, মোট ১৮ হাজার ১৯১ কোটি টাকায় সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে।
এসব ব্যায়ের মধ্যে ৬ হাজার ৬২২.৪৩ কোটি টাকা আসবে সরকারি অর্থায়নে আর প্রকল্প ঋণ হিসেবে বিভিন্ন বিদেশি উৎস থেকে আসবে ১১ হাজার ৫৬৮.৯৫ কোটি টাকা।
অনুমোদনপ্রাপ্ত প্রত্যেকটি প্রকল্পই নতুন জানিয়ে রেলওয়ে প্রকল্প প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ে ২০২৫ সালের মধ্যে আখাউড়া-সিলেট রেললাইন মিটার গেজ থেকে ডুয়েল গেজে রূপান্তর প্রকল্প বাস্তবায়ন করবে।
রেলওয়ের এ প্রকল্পটিতে জি-টু-জি ভিত্তিতে চীন সরকার ১০ হাজার ৬৫৪.৩৬ কোটি অর্থায়ন করবে এবং অবশিষ্ট ৫ হাজার ৪৫০.০৮ কোটি টাকা আসবে সরকারি অর্থায়ন থেকে।
এ প্রকল্পের অধীনে আখাউড়া-সিলেট রেলওয়ের ট্র্যাকের ২২৫ কিলোমিটার মিটার গেজকে ২৩৯.১৪ কিলোমিটার ডুয়েল গেজে রূপান্তর করা হবে।
পাশাপাশি এ প্রকল্পের মধ্যে ৪৯টি প্রধান ও ২৩৭টি অপ্রধান সেতু, ২২টি স্টেশনে সিগনালের কাজ, ১৬ হাজার ৬৯০ স্কয়ার মিটারের আবাসিক ভবন এবং ২০০.৩০ একর ভূমি অধিগ্রহণও রয়েছে।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান