শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » নরসিংদী সদর উপজেলা ছাত্রদলের আরিফ হোসেন এখন আওয়ামীলীগের বড় নেতা
প্রথম পাতা » জেলার খবর » নরসিংদী সদর উপজেলা ছাত্রদলের আরিফ হোসেন এখন আওয়ামীলীগের বড় নেতা
৪৬৬ বার পঠিত
সোমবার, ১ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নরসিংদী সদর উপজেলা ছাত্রদলের আরিফ হোসেন এখন আওয়ামীলীগের বড় নেতা

নরসিংদী থেকে- টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পরপরই অনুপ্রবেশকারী হাইব্রিড-চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।যে কোনো দল সরকার গঠন করলেই সুর বদলিয়ে ভিড়ে যায় অনেক সন্ত্রাসী-চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী। তারা সুযোগ-সুবিধা শিকারে মত্ত হয় আর বদনাম হয় সরকারের।

এমন বাস্তবতায় শুদ্ধি অভিযানের পথে হাঁটছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আদেশের পর পরই একাধিক গোয়েন্দা সংস্থা অনুপ্রবেশকারীদের তালিকা প্রস্তুত করতে শুরু করেছে। আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগকে আওয়ামী লীগের কাছেই ফিরিয়ে দিতে চান দলীয় সভানেত্রী।সেক্ষেত্রে বিএনপি-জামাত বা অন্যকোন দলের নেতাকর্মীদের আওয়ামীলীগে স্থান দেয়া হবে না।

কিন্তু এদিকে নরসিংদী সদর উপজেলা ছাত্রদলের দীর্ঘ দিনের সদস্য সচিব আরিফ হোসেন এখন আওয়ামীলীগের প্রথম সারির নেতা।আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে তাকে প্রথম সারিতে বসে থাকতে দেখা যায়।অথচ তিনি ২০০৮ সালের পর থেকে বিএনপি-জামাত জোটের নেতাকর্মীদের মধ্যে যে কয়জনের নামে সরকার কর্তৃক মামলা দ্বায়ের করা হয় তার বেশিরভাগ মামলার প্রথম আসামী তিনি।

জানা যায়,২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনে তার নিজ ইউনিয়নের কেন্দ্র পোড়ানো হয় তার নেতৃত্বে।তাছাড়া নির্বাচনের সরঞ্জাম বহনকারী গাড়ি পোড়ানো সহ প্রায় সকল মামলাই তিনি আসামী ছিলেন।
আরো জানা গেছে,নরসিংদীর সদরের মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন তার মামা।তার হাত ধরেই গত ২৭ মার্চ নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সরকার দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুর বাস ভবনে তার হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগ দেন ছাত্রদলের এই নেতা।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)