শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
প্রথম পাতা » » ইতিহাসের সাক্ষী: বধিরদের অধিকারের ঐতিহাসিক আন্দোলন যেভাবে সংগঠিত হয়েছিল
প্রথম পাতা » » ইতিহাসের সাক্ষী: বধিরদের অধিকারের ঐতিহাসিক আন্দোলন যেভাবে সংগঠিত হয়েছিল
৪৫৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইতিহাসের সাক্ষী: বধিরদের অধিকারের ঐতিহাসিক আন্দোলন যেভাবে সংগঠিত হয়েছিল

পক্ষকাল ডেস্ক-
বধিরদের জন্যে বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের গ্যালাডেট ইউনিভার্সিটি।
ওয়াশিংটন ডিসির এই বিশ্ববিদ্যালয়ে ১৯৮৮ সালে শুরু হয়েছিলো বড় ধরনের এক আন্দোলন। কানে শুনতে পান এরকম একজনকে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নির্বাচিত করার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছিল শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের কারণে কর্তৃপক্ষকে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে শেষ পর্যন্ত একজন শ্রবণ প্রতিবন্ধীকে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করতে হয়।
বলা হয়ে থাকে, আমেরিকায় এই আন্দোলনের ঘটনা বধির মানুষদের প্রতি সারা বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার ব্যাপারে সাহায্য করেছিলো।আন্দোলন শুরু হয় যেভাবে
বধির নন এমন এক ব্যক্তিকে প্রেসিডেন্ট মনোনীত করার পর শুরু হয় এই আন্দোলন।
প্রথমদিকে ‘একজন বধিরকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই’- এই শ্লোগান আর হাতে প্ল্যাকার্ড নিয়ে ক্যাম্পাসে মিছিল করতে শুরু করে শিক্ষার্থীরা।
ক্যাম্পাসে ব্যারিকেডও তৈরি করে তারা । বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লোকজনের প্রবেশে বাধা তৈরি করে তারা ।
আন্দোলন চলে কয়েকদিন ধরে।
বধিরদের অধিকারের জন্যে ঐতিহাসিক এক আন্দোলন
আর গ্যালাডেট বিশ্ববিদ্যালয়ে প্রথম বধির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন যিনি তার নাম কিং জর্ডান। তিনি ছিলেন আর্টস এন্ড সায়েন্সেস বিভাগের ডিন। এই ক্যাম্পাসে তিনি কাটিয়েছেন কয়েক দশক- প্রথমে একজন ছাত্র এবং পরে শিক্ষক হিসেবে।
এক মোটরবাইক দুর্ঘটনায় তিনি তার শ্রবণশক্তি হারিয়ে ফেলেছিলেন।
ওই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “সারাদিন ধরেই এই আন্দোলন চলেছে। ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমসের মতো সংবাদপত্রের প্রথম পাতায় ছিলো এই আন্দোলনের খবর। টানা সাত দিন ধরে এই খবরটি ছিলো পত্রিকার পাতায়।”
এই গ্যালাডাট বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীই বধির কিংবা কানে খাটো। একে অপরের সঙ্গে তারা যোগাযোগ করেন ইশারা ভাষার মাধ্যমে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)