শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নিরাপদ সড়ক: জাবালে নূর ও সুপ্রভাত বাসের চলাচলে নিষেধাজ্ঞা কতদিনের?
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নিরাপদ সড়ক: জাবালে নূর ও সুপ্রভাত বাসের চলাচলে নিষেধাজ্ঞা কতদিনের?
৫১৬ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিরাপদ সড়ক: জাবালে নূর ও সুপ্রভাত বাসের চলাচলে নিষেধাজ্ঞা কতদিনের?

পক্ষকাল দেস্ক/বিবিসি

রাজধানীতে বাসের দুর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনার পর বিক্ষোভের জের ধরে ঢাকা মহানগরীতে সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের সব বাস মিনিবাস চলাচল নিষিদ্ধ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।

বিআরটিএ’র উপপরিচালক শফিকুজ্জামান ভূঞার সাক্ষর করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে, এই দুই বাসের রুট পারমিট বাতিল করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই দুটো বাস ঢাকার রাস্তায় চলাচল করতে পারবে না। ।

ঢাকার নদ্দা এলাকায় মঙ্গলবার সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির- এক ছাত্রের মৃত্যুর ঘটনায় সড়ক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী তিন দিনের মধ্যে কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

বিআরটিএ-র ইঞ্জিনিয়ারিং উইং এর উপপরিচালক শফিকুজ্জামান ভূঞা বিবিসি বাংলাকে বলেছেন, “এই দুটো পরিবহন নিয়ে কমপ্লেইন (অভিযোগ) আসছে, এই কারণে তাদের চলাচল আপাতত স্থগিত রাখছি।”

“তাদের যত কাগজপত্র আছে তিনদিনের মধ্যে সাবমিট করতে হবে, সেগুলো চেক করা হবে তারপর সিদ্ধান্ত নেয়া হবে তাদের চলাচলের বিষয়ে।”

এর আগে গতবছর জুলাই মাসে বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর জাবালে নূর একটি মাত্র গাড়ির রুট পারমিট বাতিল করা হয়েছিল। এবার সবগুলোকেই অস্থায়ীভাবে চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে জানান বিআরটিএ-র কর্মকর্তা মিস্টার ভূঞা।



এ পাতার আরও খবর

বিএডাব্লিউটিএ’র দুর্নীতি বন্ধে দুর্নীতিবাজ গংদের বিরুদ্ধে টাসফোর্স ঘটন করা সময়ের দাবী বিএডাব্লিউটিএ’র দুর্নীতি বন্ধে দুর্নীতিবাজ গংদের বিরুদ্ধে টাসফোর্স ঘটন করা সময়ের দাবী
আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)