শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১১ মার্চ ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » প্রায় সবার বর্জনে শেষ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » প্রায় সবার বর্জনে শেষ
৪১১ বার পঠিত
সোমবার, ১১ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রায় সবার বর্জনে শেষ

পক্ষকাল দেস্ক-
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত সময় ছিল সকাল ৮টা থেকে বেলা দুইটা পর্যন্ত। কিন্তু কিছু হলে ভোটারদের লাইন থাকার কারণে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও ভোট নেওয়া হয়েছে। এখন বেশির ভাগ হলে ভোট গণনার প্রস্তুতি চলছে।
মেয়েদের দুটি দল কুয়েত মৈত্রী হল ও বেগম রোকেয়া হলে এখনো ভোটগ্রহণ চলছে। কারচুপির অভিযোগে কুয়েত মৈত্রী হলে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর ভোট শুরু হয়। রোকেয়া হলে দুই দফা ভোট বন্ধ থাকার পর বেলা তিনটায় আবারও ভোট নেওয়া শুরু হয়। এ দুটি হল ছাড়া অন্য হলগুলোতে ভোটগ্রহণ শেষ হয়েছে।
ডাকসুর ২৫টি পদে এবং হল সংসদের ১৩টি পদে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। অবশ্য ছাত্রলীগ ছাড়া অন্য ছাত্র সংগঠনগুলো অনিয়মের অভিযোগ ভোট শেষ হওয়ার পৌনে এক ঘণ্টা আগেই ভোট বর্জন করেছে।
ছাত্রদল, বাম সংগঠন ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা ভোট বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করছে।
ভোট শুরুর পর কুয়েত মৈত্রী হলে আগেই সিল দেওয়া ব্যালট পেপার ভর্তি ব্যালট বাক্স উদ্ধারের পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ওই হলের প্রাধ্যক্ষ শবনম জাহানকে বহিষ্কার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর সকাল ১১টায় আবার ভোটগ্রহণ শুরু হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রোকেয়া হলে সিল না মারা ব্যালট পেপারসহ ব্যালট বাক্স উদ্ধার করা হলে এ নিয়ে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়।
তা ছাড়া বিভিন্ন হলে ভোটারদের লম্বা লাইন থাকলেও ভোট দিয়ে পারছিলেন না ভোটারেরা। অনেক ভোটারই ভোট না দিয়ে চলে যান।
ভোট নিয়ে ছাত্রলীগ প্রায় সব ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করলেও প্রশাসন তা আমলে নিচ্ছিলেন না। উপাচার্য আখতারুজ্জামান অবশ্য ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে এও বলেছেন, যারা অনিয়ম করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন তিনি।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)