শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১১ মার্চ ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বুড়িগঙ্গায় ট্রলার ডুবে নিখোঁজ ৫, আহত ১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বুড়িগঙ্গায় ট্রলার ডুবে নিখোঁজ ৫, আহত ১৫
৪১৯ বার পঠিত
সোমবার, ১১ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বুড়িগঙ্গায় ট্রলার ডুবে নিখোঁজ ৫, আহত ১৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জেলার সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে পাঁচ যাত্রী নিখোঁজ হয়েছেন। এর মধ্যে সঞ্জয় (৫৫) নামের একজনের নাম জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন যাত্রী।
রোববার রাতে সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জ এলাকায় ট্রলারডুবির এই ঘটনা ঘটে। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
নারায়ণগঞ্জের পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. সামসুর রহমান জানান, রোববার রাতে ঢাকার কেরানীগঞ্জের কুইচ্চামার এলাকা থেকে নারী ও শিশুসহ ৫১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ফতুল্লার পাগলা ঘাটের উদ্দেশে রওয়ানা করে। রাত সাড়ে নয়টার দিকে ট্রলারটি ধর্মগঞ্জ এলাকায় এলে সদরঘাট থেকে ছেড়ে আসা তাকওয়া নামের মেঘনাগামী একটি বালুবাহী ট্রলার যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়। এসময় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। পরে বেশিরভাগ যাত্রী তীরে উঠে আসলেও পাঁচজন নিখোঁজ হন। আহত হন ১৫ জন। তাদের আশপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডুবে যাওয়া ট্রলারটির যাত্রীরা সবাই মাটিকাটার শ্রমিক। তারা কেরাণীগঞ্জে কাজ শেষে পাগলায় যার যার বাড়িতে ফিরছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অঞ্চলের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজদের সন্ধানে আমাদের ডুবুরি দল নদীতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ডুবে যাওয়া ট্রলারটি উত্তোলনের চেষ্টাও অব্যাহত রয়েছে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)