শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১১ মার্চ ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মৈত্রী হলের প্রভোস্ট বরখাস্ত
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মৈত্রী হলের প্রভোস্ট বরখাস্ত
৫১৫ বার পঠিত
সোমবার, ১১ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মৈত্রী হলের প্রভোস্ট বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগ প্যানেলের প্রার্থীদের পক্ষে সিল মারা এক বস্তা ব্যালট পেপার উদ্ধার হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ শবনম জাহানকে অব্যাহতি দেয়া হয়েছে। নতুন প্রাধ্যক্ষ করা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মাহবুবা নাসরীনকে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন ) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুর রহিম।
বস্তাভর্তি ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় প্রাধ্যক্ষ শবনম জাহানের পদত্যাগ দাবিতে ছাত্রীরা আন্দোলনে নামেন। হলে তাকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এ হলকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। অবশ্য সকাল ৮টায় ডাকসু ও হল সংসদ নির্বাচন শুরু হওয়ার কথা থাকলেও ছাত্রীদের প্রতিবাদের মুখে এ হলে ভোটগ্রহণ শুরুই করা যায়নি।
ভোট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন প্রোভিসি (প্রসাশন) অধ্যাপক ড. মু. সামাদ।
ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমান জানান, বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। আপাতত ভোট স্থগিত রাখা হয়েছে।
বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের মনোয়ারা বিল্ডিংয়ে ভোটের সব আয়োজন করা হয়। তারপাশে অডিটোরিয়াম ও রিডিং রুম। সকাল থেকেই সেখানে দাবি ছিল- অন্যান্য হলে যখন ব্যালট পেপারে দেখিয়ে ঢুকানো হয়েছে আমাদের হলে কখন কোথায় ব্যালট ঢুকানো হলো দেখতে চাই।
স্বতন্ত্র ভিপি প্রার্থী নুরুন্নাহার পলি অভিযোগ করেন, একটা হলে এক বস্তা ব্যালট পেপার পাওয়া যায়…ভোটের আগেই যেখানে কি না আগে থেকে সিল মারা হয়েছে। এ বিষয়টা আমরা প্রক্টরকে জানিয়েছি। হল প্রভোস্টকে জানিয়েছি… তারা ব্যবস্থা নেয়নি। যখন আমরা ব্যালটসহ মিডিয়ার সামনে উপস্থাপন করেছি.. তখন তারা ভোট স্থগিত করেছে। ভোট স্থগিত করবে কী, তারা ভোট শুরুই করতে পারেনি।
হল প্রশাসনের যোগসাজশে ছাত্রলীগ প্যানেল এ কাজ করেছে বলেও অভিযোগ তার।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)