শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শিশু দিবস উদযাপনের নির্দেশ
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শিশু দিবস উদযাপনের নির্দেশ
৫৪৭ বার পঠিত
বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শিশু দিবস উদযাপনের নির্দেশ

পক্ষকাল ডেস্কঃ

সব শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় আগামী ১৭ মার্চ জাতীয় শিশু দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার। এদিন দেশব্যাপী সব জেলা ও উপজেলা সদরে শিশু সমাবেশ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে হবে। এছাড়া শিশু দিবস উদযাপনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অয়োজনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

জানা গেছে, ১৭ মার্চ জাতীয় শিশু দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপনে সম্প্রতি শিশু একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে চিঠি দিয়ে এ সভার সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

আন্ত:মন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ মার্চ জাতীয় শিশু দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করতে হবে। এছাড়া প্রতিষ্ঠানগুলোতে রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে। মন্ত্রণালয়গুলো থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দিবসটি উদযাপনের নির্দেশ প্রদান করবে।

এছাড়া জাতীয় শিশু দিবসে সব জেলা ও উপজেলা সদরে শিশু সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এদিন জেলা ও উপজেলাগুলোতে আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে হবে। বাংলাদেশ শিশু একাডেমি, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিশু সংগঠন ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তারা এসব কর্মসূচি আয়োজনের ব্যবস্থা করবেন।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)