শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » শিক্ষকদের কোচিং করাতে দেয়া হবে না: শিক্ষামন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » শিক্ষকদের কোচিং করাতে দেয়া হবে না: শিক্ষামন্ত্রী
৪৪৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষকদের কোচিং করাতে দেয়া হবে না: শিক্ষামন্ত্রী

পক্ষকাল ডেস্ক ঃ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষকদের কোচিং করানো বন্ধ করতে হবে। নিজ প্রতিষ্ঠানে না পড়িয়ে যারা তাদের শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করেন তারা অপরাধ করছেন বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, এমনকি কোচিং না করলে ওই শিক্ষকরা শিক্ষার্থীদের ফেল করিয়ে দেন। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সারাদেশে অভিযান চালাচ্ছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (২০ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র, কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন এবং ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন,কোচিং সেন্টার অনেক রকমের আছে। কোচিং সেন্টার যেখানে হয়তো জিআরই, টোফেল সেগুলো যেখানে সেখানে হয়। সেগুলো এক রকমের। কোথাও আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং। সেটি ভিন্নরকমের। যেখানে শিক্ষকেরা শ্রেণিতে পড়াশুনা না করিয়ে তাদের নিজেদের বাড়িতে বা কোনো কোচিং সেন্টারে তাদের স্কুলের শিক্ষার্থীদের পড়তে বাধ্য করেন কোচিংয়ে এবং সেখানে না পড়লে তাদের ফেল করিয়ে দেন। এই রকমের অপরাধ যারা করেন সেই জায়গাগুলো আমাদের একেবারে বন্ধ করতেই হবে। সেটার জন্য আমাদের চেষ্টা আছে।

মন্ত্রী বলেন,সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে নানান জায়গায় অভিযান চালাচ্ছে। যারা বেআইনিভাবে নোট গাাইড বিক্রি করছে, ব্যবসা করছে। যেখানে আমরা অভিযোগ পাচ্ছি তদন্ত করে দেখছি। কোথাও কোন স্কুল জড়িত আছে কিনা বা কোন শিক্ষক জড়িত আছেন কি না। আমরা এই শিক্ষাব্যবস্থাকে আমরা আরও উন্নত করতে চাই। আমরা অনেকদূর এগিয়েছি। আমাদের অনেক দূর যেতে হবে

যত্রতত্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা অনেকাংশেই দেখা যায় যে, শিক্ষার মূল উদ্দেশ্যর বদলে ব্যবসায়িক একটা উদ্দেশ্যে কোথাও কোথাও বড় হয়ে ওঠে। অন্য যে কোন ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে আগে অনুমতি নেয়া হয়। আমরা এখন ভাবছি ,শিক্ষা প্রতিষ্ঠান গড়বার আগে অনুমতির বিষয়টি।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)