মুলায়াম ‘বুড়িয়ে গেছেন’: মমতা
পরদেশ ডেস্কঃ
ভারতে সমাজবাদী দলের প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবকে একহাত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছেন, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম বুড়িয়ে গেছেন। লোকসভায় গত বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করাতেই এমন মন্তব্য করেছেন মমতা।
মোদিকে নিয়ে ৭৯ বছর বয়সী মুলায়ম সিংয়ের বক্তব্য অবাক করেছে তাঁর পাশে বসা কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার সভানেত্রী সোনিয়া গান্ধীকেও। মুলায়ম নরেন্দ্র মোদির উদ্দেশে বলেন, সবাইকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাই। আশা করি, সবাই জিতবে এবং ফিরে আসবেন। মোদি আবার প্রধানমন্ত্রী হবেন।
এর প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘বাদ দিন। মুলায়ম সিং বুড়িয়ে গেছেন। আমি তাঁর বয়সের কথা বিবেচনা করছি। তাঁকে বাদ দিন।’
লোকসভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুলায়মকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মুলায়ম তাঁকে আশীর্বাদ করেছেন। তিনি তাঁর প্রতি কৃতজ্ঞ।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এর প্রতিক্রিয়ায় গত বুধবার বলেন, তিনি মুলায়ম সিংয়ের সঙ্গে একমত নন। তবে তিনি তাঁর মতামতকে শ্রদ্ধা করেন।মমতার সঙ্গে একমত পোষণ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। তিনি বলেন, ‘যাদব এখন বেশি বুড়িয়ে গেছেন। তাঁর স্মৃতিশক্তি দুর্বল। তিনি বুঝতে পারছেন না—কখন কী বলতে হবে। তাঁর বক্তব্য অর্থহীন।’
মুলায়ম সিং যাদবের প্রতিষ্ঠিত সমাজবাদী দলের দায়িত্ব নেন তাঁর ছেলে অখিলেশ যাদব। ২০১৭ সালে তিনি এই দায়িত্ব নেন।





“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা