শিরোনাম:
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | তথ্য-প্রযুক্তি | ব্রেকিং নিউজ » বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সিমেন্স’র সঙ্গে চুক্তি
প্রথম পাতা » অর্থনীতি | তথ্য-প্রযুক্তি | ব্রেকিং নিউজ » বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সিমেন্স’র সঙ্গে চুক্তি
৭৪৭ বার পঠিত
শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সিমেন্স’র সঙ্গে চুক্তি

পক্ষকাল ডেস্কঃ
মিউনিখ থেকে: পটুয়াখালীর পায়রায় ৩৬০০ মেগাওয়াট ক্ষমতার এলএনজি ভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে জার্মানির সিমেন্স এজির সঙ্গে যৌথ উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি।

আমদানি করা এলএনজি নির্ভর এই বিদ্যুৎকেন্দ্রটি স্থাপিত হলে এটিই হবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে জার্মানির মিউনিখে হোটেল শেরাটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই যৌথ উন্নয়ন চুক্তি সই হয়। মিউনিখে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেল শেরাটনে সিমেন্স এজির প্রেসিডেন্ট ও সিইও জোয়ে কাইজার সাক্ষাতের সময় এ চুক্তি স্বাক্ষর হয়।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের উপস্থিতিতে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।

২০১৭ সালের নভেম্বরে এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করতে দীর্ঘদিন ধরেই বাংলাদেশে ভৌত অবকাঠামোসহ স্বাস্থ্য, শিল্পখাতে কাজ করে আসা জার্মানির সিমেন্স এজির সঙ্গে সমঝোতা স্মারকে সই করে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি।

৩৬০০ মেগাওয়াটের এ বিদ্যুৎ কেন্দ্রে ১২০০ মেগাওয়াটের মোট তিনটি ইউনিট থাকবে। আমদানি করা এলএনজি এ কেন্দ্রে কীভাবে আনা হবে তা নিয়ে সমীক্ষা চলছে।

সিমেন্সের প্রধান নির্বাহীর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন জার্মানির ভেরিডোস জিএমবিএইচের প্রধান নির্বাহী হ্যান্স উল্ফগাং কুনজ।ভেরিডোস

বাংলাদেশে ই-পাসপোর্ট তৈরির কাজ করছে ভেরিডোস।

বৈঠকের পর ই-পাসপোর্ট তৈরির অগ্রগতি সম্পর্কে পররাষ্ট্র সচিব বলেন, তারা এখন যেভোবে আগাচ্ছেন তাতে আশা করা যায়, ২০১৯ সালের জুন মাসে প্রথম পাসপোর্ট হ্যান্ডওভার করবেন।

ভেরিডোস বাংলাদেশের ডাটা নিরাপত্তা এবং অন্যান্য খাতে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেছে বলেও জানান পররাষ্ট্র সচিব।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনার জার্মান সফরের সময় বাংলাদেশে ই-পাসপোর্ট চালুর জন্য জার্মানির সরকারি প্রতিষ্ঠান ভেরিডোস জেএমবিএইচের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছিল।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)