জিয়ার ভাস্কর্য কাগজ দিয়ে মুখ ঢাকা
পক্ষকাল কাগজ ঃজিয়া স্মৃতি জাদুঘরের সামনে থাকা জিয়াউর রহমানের আবক্ষ ভাস্কর্যটির মুখ এভাবে কাগজ দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বিকেল চারটায়। জিয়া স্মৃতি জাদুঘরের সামনে থাকা জিয়াউর রহমানের আবক্ষ ভাস্কর্যটির মুখ এভাবে কাগজ দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বিকেল চারটায়।
তিন দিন ধরে জিয়া স্মৃতি জাদুঘর নিয়ে চট্টগ্রামে পাল্টাপাল্টি কর্মসূচি ও বিবৃতি যুদ্ধ চলছে। একটি পক্ষ ভবনটিকে ‘মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর’ করতে আন্দোলনে নেমেছে। অন্য পক্ষ জিয়ার নামে জাদুঘর বহাল রাখতে বিবৃতি দিয়েছে।
দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ও বিবৃতির মধ্যে জিয়ার ভাস্কর্যের উপরিভাগ কে বা কারা কাগজ দিয়ে ঢেকে দেয়। গতকাল বৃহস্পতিবার সকালে ভাস্কর্য ঢেকে দেওয়ার বিষয়টি নজরে আসে। এর আগে জিয়া স্মৃতি জাদুঘরের নামফলক কালি দিয়ে মুছে দেওয়া হয়।
১৯৮১ সালের ৩০ মে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট সাউসে নিহত হন। ব্রিটিশ আমলে তৈরি চট্টগ্রাম সার্কিট হাউসকে ১৯৯১ সালে তৎকালীন বিএনপি সরকার জিয়া স্মৃতি জাদুঘরে পরিণত করে।





“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়