দাউদকান্দিতে মহাসড়কে যানবাহন ভাঙচুর
শাহাদাৎ হোসেন সাকু, কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় ৮টি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করেছে ২০ দলীয় জোট নেতাকর্মীরা।
![]()
এদিকে, একই এলাকায় উত্তর জেলা ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ইলিয়টগঞ্জ এলাকায় ২০ দলীয় জোট নেতাকর্মীরা অবরোধ পালন করছিলেন। এসময় ওই এলাকার সড়ক দিয়ে যাতায়াতের সময় ইট-পাটকেল নিক্ষেপ করে তারা ৮টি ট্রাক ও একটি অটোরিকশা ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন বলেন, আমরা মহাসড়কে শান্তিপূর্ণ অবরোধ পালন করছিলাম। পুলিশ এসময় ছাত্রদল নেতাকর্মীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
এ ব্যাপারে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, বিষয়টি আমার জানা নেই।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা