শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ই-পেপার | জেলার খবর | ব্রেকিং নিউজ » মেহেরপুরের গাংনীতে নদী পাড়ের মাটি কাটার মহোৎসব চলছে
প্রথম পাতা » অপরাধ | ই-পেপার | জেলার খবর | ব্রেকিং নিউজ » মেহেরপুরের গাংনীতে নদী পাড়ের মাটি কাটার মহোৎসব চলছে
৬৭৩ বার পঠিত
রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেহেরপুরের গাংনীতে নদী পাড়ের মাটি কাটার মহোৎসব চলছে

---মেহেরেপুর প্রতিনিধি ॥  মেহেরপুরের গাংনী উপজেলার মাথাভাঙ্গা নদী পাড়ের মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে বাধাহীনভাবে শ্রমিক দিয়ে চলছে মাটি কাটার মহোৎসব। এলাকার চিহ্নিত কয়েকজন ইটভাটায় ওই মাটি বিক্রি করছে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার চরগোয়াল ও ভবানীপুর গ্রাগের পাশ দিয়ে জেলার দ্বিতীয় প্রধান নদী মাথাভাঙ্গা প্রবাহিত হয়েছে। ওই নদীর পাশে রামনগর ও চরগোয়ালগ্রামের মাঝে নদী পাড়ের মাটি কাটা হচ্ছে। চরগোয়াল গ্রামের নাজিম উদ্দীন ও মুন্নাত আলী নদীপাড়ের জমি নিজেদের দাবি করে মাটি বিক্রি করেছে। বেতবাড়ীয়া গ্রামের রুবেল হোসেন, রাজন মিয়া, মামুন হোসেন ও হাড়াভাঙ্গা গ্রামের খোরশেদ আলী শ্রমিক দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে এমনটি অভিযোগ পাওয়া গেছে। মাটি ও বালু রক্ষা আইন অনুযায়ী নদী কিংবা নদী পাড়ের মাটি কাটা দন্ডনীয় অপরাধ। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন মাটি কাটার বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
নদী পাড়ের মাটি কিভাবে কাটা হচ্ছে জানতে চাইলে রুবেল হোসেন বলেন, নাজিম উদ্দীন ও মুন্নাত আলীর কাছ থেকে আমরা দেড় লাখ টাকায় মাটি কিনেছি। শ্রমিক দিয়ে কেটে পাওয়ার টিলার ট্রলিতে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছি।
জানা গেছে, ভবানীপুর ও চরগোয়াল গ্রামের সংযোগ রাস্তা। সড়কটি মাটির হলেও মাঠের ফসল তোলা ও দুই গ্রামের মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে বিবেচিত। একমাত্র এই রাস্তাটি দিয়ে প্রতিদিন চরগোয়ালগ্রামের ছেলেমেয়েরা রামনগর মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়ত করে। এছাড়াও দুই গ্রামের মানুষের স্বল্প সময়ে যাতায়াতের জন্য এ রাস্তাটি ব্যবহার করে।
এদিকে নদীর মাটি সরিয়ে দেওয়ায় রাস্তার পাশাপাশি আশেপাশের আবাদি জমিও ভাঙ্গনের কবলে পড়বে বলে আশংকা করছেন চাষীরা।
ভবানীপুর গ্রামের চাষী আছের আলী বলেন, যেভাবে মাটি কাটা হচ্ছে তাতে ভাঙ্গন অবধারিত। আগামি বর্ষা মৌসূমেই আমাদের আবাদি জমি নদী গর্ভে বিলিন হবে।
রামনগর আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও ছাত্রছাত্রী জানায়, নদীর মাটি যেভাবে কাটা হচ্ছে তাতে শিঘ্রই রাস্তাটি ভেঙ্গে পড়বে। এতে সবচেয়ে বিপাকে পড়বে ছাত্রছাত্রীরা। প্রকাশ্যে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন।
এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল বলেন, বিষয়টি আমি অবগত ছিলাম না। এই মুর্হূতে সেখানে স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তাকে পাঠিয়ে মাটি কাটা বন্ধ করব। এরপরেও যদি তারা মাটি কাটে তাহলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)